চিত্রপট__৩
শাফিক আফতাব.........
এই শহরে আমি কী করে বাঁচি, কীভাবে দিন কাটে আমার
জানবে প্রিয়তমা প্রতীতী ?
জানো এখানে মানুষগুলো গগন ছুয়েঁ মেঘেদের সাথে কথা বলে, কেউ পাখি হয়ে উড়ে যায় পরির দেশে,
কেউ টাকার ব্যবসা করে, কেউ মেট্রো ভাবনায় অটো চালায় অন্ধকারে,
কেউ গ্যারেজের গলিতে ফাঁদ পেতে আছে খদ্দেরের, ভ্রাম্যমান মাগিদের দালাল দামি ব্লেডে সেভ করে ঘুরে বেড়ায়
অভিজাত এরিয়া, কেউ কড়া লিপস্টিক লাগিয়ে সাহেবের মনোরঞ্জন করতে বগলে স্প্রে করেছে
পাশ্চাত্যের পারফিউম,
কেউ অতিরিক্ত অর্থের লোভে ফাইলগুলো বন্দি করেছে স্টিলের ক্যাবিনেটে
অথচ আমি খুজে বেড়াই মানবতা, নীতিবোধের দুফোটা শিশির, ধর্ম নামের বিমূর্ত ভাবনা বিশ্বস্ততা,
মানুষের চোখে আমি আবিস্কার করি বিশ্বাস, সততা,
অথচ পরক্ষণেই যাদুমন্ত্রে দেখি সে সেরা প্রতারকের ভূমিকায় করছে আত্মসাতের অভিনয়
যিনি জেনার ফলে আশি হোগবা দোযখের কথা বলছেন, পরদিন পত্রিকায় পাতায় দেখি তারিই নামে ধর্ষণ মামলা
রুজু করেছে পুলিশ,
যাকে আমি মুসাফির ভেবে দিলাম রাত্রিবাসের স্থান, ভোর না হতেই সেই হেগে গেছে কোমল বিছানায়,
আমি তাই বিশ্বাস নামক বায়বীয় বস্তুটাকে গলাটিপে হত্যা করেছি
এই শহরে আমার দিন কাটে দীনদরিদ্রের মতোন, মাস শেষে প্রায়শ বাকি পড়ে দুধের বিল
অভার টাইম করে কোনোমতে শোধ করেছি গত মাসে
আমার কোনো ব্যলেন্স নেই, ফলত কষ্টে কাটে দিন আমার,
প্রতীতী, এই শহরে আমার বিন্দুপরিমান স্থিতি নেই, তোমাকে আর কী লিখবো, পরজীবির মতোন বাস করি
শহরের কেন্দ্রে,
মানুষের নড়াচড়া দেখি, তাদের জীবনাচার দেখি, তাদের আধুনিকতার বহর দেখি, আরও দেখি তাদের কৃত্রিম সঙ্গমের
ভিডিও ফুটেজ, তারা পার্টিতে যায়, বকরীর মতোন ম্যা ম্যা করে ভালোবাসা করে,
আমার দিন যায়, মানুষগুলো কেনো আজ এমন স্বার্থপর, মধ্যস্বত্ত্বভোগি হয়ে উঠলো
কিংবা হয়ে উঠলো দালাল, উৎপাদনে তাদের অনীহা কেনো ? তারা ফাও খেয়ে ঢোল হতে চলেছে দাগী মশাদের মতোন.......
২৭.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


