রাত্রির মতোন পালাতে থাকি আলোর ভেতর
শাফিক আফতাব............
বেলুনের দেহ তোমার, তাই আমি প্রত্যহ সেলুনে যাই
খোঁচা খোঁচা আচড়েঁ যাতে ঘাই না লাগে তুলতুলে অনুভবে
তাই অতিযত্নে আমি বাজাই সানাই
কোনো যাতে ভুল না হয় রাত্রির উৎসবে।
তুমি ক্রমশ গোলাপ হয়ে ফোটো, তখন ঠোটেঁ ঝরে স্বর্ণশিশির
রক্তে শুরু নির্জন নদীর কলতান
তুমি কাছে এসে আরও হয়ে পড়ো সুনিবিড়
ক্রমশ আমি ছুঁইতে থাকে আবহমানতার বাথান।
শরীরের কানায় কানায় অনুভব ভরে ওঠে
ভালোলাগার আস্বাদে অবসাদে মুখে লেখে মধুরস
তুমি হয়ে ওঠো অসম্ভব রকমের সরস
ওদিকে পাখি ডাকে, আযান হয়, ভোরের আলো ফোটে।
আলগোছে চোখ বুজে রাত্রির মতোন পালাতে থাকি আলোর ভেতর
তোমার ভিতরে মিলিয়ে গিয়ে দিয়ে যাই__একটি স্মরণীয় প্রহর।
২৭.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


