কবিতা আমি লিখিনা__কবিতা আমাকে লেখায়
শাফিক আফতাব..............
এই সিগারেটটা খেয়ে আর খাবোনা সিগারেট __
এই কবিতাটি লিখে আর লিখবোনা কোনো কবিতা __
এই মেয়েটির দিকে দেখে আর দেখবোনা কোনো মেয়ের বুক __
শেষ গানটি খেয়ে আর কোনো গান গাইবোনা মঞ্চে।
তবু গান গেতে থাকি,
কবিতা লিখতে থাকি,
মেয়েদের দিকে তাকাতে থাকি,
সুখটান দিতে অধীর আগ্রহে টানি চুরুটের গোয়া।
হে কবিতা তুমি কী যোড়শি মেয়ে ?
তুমি কী সিগারেট ?
তুমি কী সুরের বেহালা ?
কেনো আমারে কুরে কুরে খাও ?
কবিতা লিখবো না বলে নির্জনরুমে উঠিবসি কান ধরে
তবু আচমকা কখন কবিতা লিখেছি__নিজেই জানিনা।
২৭.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


