নির্জনের মহাকাব্য
শাফিক আফতাব....................
দলা দলা মেঘের ভার শাড়ীর ভেতর__সবুজ ফড়িং উড়ে যায় ব্রাউজের হুক খুলে,
জোনাকীরা মিটমিট করে তোমার চোখের তারায়, তোমাকে ভালোবেসে ফেলি মনের ভুলে।
রক্তে বুদবুদ ওঠে যেন অতিথি আপ্যায়নে ফুটছে কফির জল __
আকাশে কাস্তের মতোন বাঁকা চাঁদ, ওদিকে প্রেম গলে গলে হচ্ছে সফেদ তরল,
এই নির্জনে আনমনে রচনা করি আবহমান কবিতার চরনান্তিক মিল,
কবিতার অন্তস্রোতে দেই মুগ্ধ ছন্দের তাল __
গাঢ় হতে থাকে আকাশের অথই নীল,
ক্রমশ মিষ্টি নরম বোদে মুখরিত হতে থাকে তোমার পতিত চাতাল।
এত অমূল্য থনিজের ভারে এতদিন মিছেয় কেটেছে তোমার বসনন্তদিন,
কত ফুল ফুটে ফুটে শুকে গেছে, এক অনুর্বর বাসনায় __
নিতে পারতে আমার কেন্দ্রিয় ব্যাংকের দীর্ঘ মেয়াদী কিছু ঋণ,
আমাকে মুখর করতে পারতে তোমার ঝরে যাওয়া কতিপয় ভালোবাসায়।
আজ রাতে ঘুম নয়, এসো নিবিড় পাঠে রচিবো জীবনের মহাকাব্য
সব কাজ ফেলে দিয়ে, তোমাকে ভালোবেসে করে দেবো স্রোতবতী নাব্য।
২৮.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


