আমলার গামলা
শাফিক আফতাব............
কার চেয়ে কে বড়__কার মেধা কার চেয়ে বেশি__ এই অলিক তর্কে গরম করো
আড্ডার টেবিল, চায়ের স্টল, অফিসরুম__কার চেয়ে কার উর্পাজন বেশি
আলীশান ফ্লাট কার কয়টি আছে__কার বউ সুন্দরী অধিক সেই গর্বে রঙিন গেলাসে শারাব
পান করো।
যৌবনে আবার কে কতটি প্রেম করেছে__হরণ করেছে কে কতটি নারীর সতীত্ব,
ভেবে আনন্দে আটখান হয় ভদ্রপুত্রগণ__অথচ সত্য আর ন্যায় নামটি শব্দ দুটি তারা নির্বাসনে
পাঠিয়েছে সেই কতদিন,
সরকার বেতন বাড়ালেই আমলাগণ আর ঘুষ খাবেন না, বিকল্প উপার্জনের চিন্তা মাথায় অানবেন না
অথচ মাননীয় সরকার পে-কমিশন গঠন করে বাড়ালো বেতনভাতা।
ঘুষের থলে তবু বহাল তবিয়তে থাকলো আমলার গামলায়__
অফিসের পিয়ন থেকে বড় সাহেব, দেখুন মানবসন্তানসকল অবাধ অরণ্যক্ষেত্র ভেবেছে দেশটাকে....
২৭.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।