ভালোবেসে মনে হয় বাসিনি কিছু
শাফিক আফতাব.............
একসাথে থাকি, একসাথে খাই, একসাথে শুই
তবু তোমাকে বুঝিনা ওরে মর্ত্যলোকের সই।
তুমি পাশে এলে শুধু নাচে মনফড়িং
কী যেন বলিতে চায় তোমাকে, ভালোবেসে
হৃদয় সেচে তোমাকে দিতে মোটা অঙ্কের ঋণ
কত সুবাস ছড়িয়ে পড়ে তখন তোমার নিশ্বাসে।
দূরে গেলে মনে হয় ভালোবাসার জমে গেলো হৃদয়ের ভিতর
এবার অনেক ভালোবেসে খালি করবো মনের গোলাঘর
মনের সবটকু সঞ্চয় দিয়ে ভালোবেসে ভরাই তোমাকে
দূরে গেলে মনে হয়, হয়নি, ভালোবাসার বাকি থাকে।
এক সাথে চলি, কত কথা বলি, তবু মনে হয় হয়নি বলা
কত কাছে এসে, গাঢ় ভালোবেসে, মনে হয়, হয়নি কবিতা।
ভালোবেসে খালি করি হৃদয়ের দেরাজ
তবু, ভালোবেসে সেরা সুখি মানুষ আমি আজ।
২৯.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


