বেকারকাব্য
শাফিক আফতাব............
আমার সারাটি দিন যায়, কষ্টরা কুঁরে কুঁরে খায় আমার রুগ্ন শরীর,
দুঃখগুলো চোখের নালা গলিয়ে অশ্রুহল হয়ে যায়, জীবনকে যাপন করার জন্য খুঁজি অন্ন বন্ত্র পুজিঁ
রুজির জন্য হন্য হয়ে ঘুরি বানিজ্যিক এলাকা, শিক্ষাগত যোগ্যতার একখানা চাকরি,
সর্বত্র প্রয়োজন রাজনৈতিকদলের সিলমোহার কিংবা বড় আমলার মোবাইলকল, নয়তো কিছু পানীয়জল,
আমি সারাদিনের ক্লান্তি শেষে ভাড়াটে বাসায় এসে গা এলাই__আয়নায় মুখ দেখি
ব্যর্থতারা আমাকে দেখে খিল খিল করে হাসে।
দিনগুলো গেছে, রাতগুলো গেছে, গেছে জীবনের উর্বব সব বিকেল, সজিব সন্ধ্যার জোনাকীরা জ্বলে না আর
এখন আর দৌড়াতে পারিনা রাস্তা, অথচ একসময় গোল্লাছুটে ফাস্ট হতাম, এখন রাস্তা হাঁটলে হাঁপিয়ে উঠি
বুকটা ধসধস করে__বড় শহরে এসে প্রথমশ্রেণির চাকরির চেয়ারে বসে শানিত কলমের খোঁচায় অফিস করবো
তুখোর অফিসার, অথচ আজ বেকার পড়ে থাকি, __
দেশ এগিয়ে যায়__সরকারি চাকরিজীবিদের বয়স বাড়ে, বাড়ে প্রবৃদ্ধির হার, বৈদশিক মুদ্রা অর্জন হয়
অথচ সুষম বণ্টন হয় না সম্পদের__বেকারসকল বিকল হয়ে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়,
৩০.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


