ভয়
শাফিক আফতাব...........
ছোটবেলা কুকুর দেখলে ভয় পেতাম, এখন মানুষ দেখলে ভয় পাই।
প্রায় কৈশোরেই শহরে আসি, তখন সন্ত্রাসী আর পকেট মারদের ভয় পেতাম
ভয় পেতাম মলম পার্টিকে।
ফলত ট্রেনে সারারাত নির্ঘুম কাটতো। ব্যাগ চুরি যাবার ভয়ে, কিংবা বাবা ধান বিক্রি করে
পড়ার জন্য যে কয়টি টাকা দিয়েছেন তা খোয়া যাবার ভয়ে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভয় করতাম রাজনৈতিক ক্যাডারদের, তারপর ভয় পেতাম পুলিশ
কিছু দিন আগে ভয় পেতাম ভুমিদস্যুদের, এখন ভয় সরকারি আমলা,
ফাইল পুটআপের টেবিল, আর পাইলট কলমের খোঁচা.............
ছোটবেলা কুকুর ভয় পেতাম, এখন ভয় পাই মানুষকে
কখন আবার প্রতারকের ভূমিকায় অভিনয় করে হাতিয়ে নিয়ে যায় আমার সর্বস্ব
কখন আবার বাপদাদার জমির দাগ খতিয়ানে তেরশত তিন কে তের বানায়
কখন আবার হিংসায় আমার নামে কুৎসা রটায় বাজারময়, কখন আবার সংগোপনৈ সিং খুঁড়ে
নিয়ে যায় গোলাভরা ধান, কখন অাবার আগুন ধরায় গোয়াল ঘরে,
কখন আবার বোম মারে আমার জানালার গ্রীলের কর্নারে, কখন আবার মিথ্যে অভিযোগ দিয়ে নিয়ে
আসে যুবক পুলিশের ভ্যান।
মানুষ দেখলে আমি এখন আঁতবে উঠি, কেনোনা আপন ভেবে যাকে কাছে টেনেছি
সেই সেরা ভিলেনের পাঠ চুকে বড় বির্পযস্ত করে গেছে আমাদের জীবন।
মানুষেরে বড় ভয় পাই, বিষধর সর্পের চেয়ে ঢের, কুকুরের চেয়ে আরও,.........
৩০.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


