মানুষগুলো এই শহরে আজ কেমন বিছিন্ন বিছিন্ন দ্বীপের মতোন,
শাফিক আফতাব..................
মানুষের দুঃখগুলো দুঃখ ভেবে কাঁদতে যাই, কষ্টগুলো নিজের করে বাসতে চাই,
পাশে দাড়িঁয়ে সহানুভূতি জানাবার চেষ্টা করি, অগ্রজ ভেবে স্যালুট দেই,
অনুজ ভেবে দেই স্নেহেরশিশির__সভ্যমানবসকল দুর্বলতা ভেবে পাশ কেটে যায়,
অথচ কারো কাছে চাইনি বাজার খরচের দুটো টাকা, কারো বাড়িতে অবেলায় অতিথি হতে চাইনি,
কারো কাছে ধর্ণা দেইনি একটা চাকরির ব্যবস্থা করতে, চাকরি দেবার কথা বলে হালের বলদ বিক্রি করে নেইনি টাকা,
কারো মেয়েকে যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চাইনি, কিংবা আমার কুৎসিত কদাকার বোনকে পাত্রস্থ করতে চাইনি
অভিজাত ঘরে__তবু মানুষগুলো দূরে দূরে থাকতে চায়, আড়চোখে তাকায়, কিছু চাবো ভেবে পালায়।
আমি নিজেই এখন নিরাপদ দূরত্বে থাকি,
খুব চেনা মানুষটি কাছে এলে না চেনার ভাণ করে কেটে পড়ি, আগের 'আমিকে' আমি এখন গোফঁদাড়িঁ দিয়ে
ভর্তি করেছি, সহজে আর পুরনো বন্ধুগণ চিনতে পারছেনা আমাকে,
কেউ চিনলেও তাকে ধমকাচ্ছি, : 'আপনি কার সাথে কথা বলছেন', আমি নাম বদলে বলি, 'আমি অনাবিল কুমার সাহা'
আমি এখন নিরাপদ দূরত্বে থাকি, ভাড়াটে বাসার পাশের ফ্লাটে কে থাকেন, ষোলটি বছর হয়ে গেলো একটিদিনও
জিজ্ঞেস করিনি, ভাইসাব কেমন আছেন ? বউবাচ্চা ? কেমন যাচ্ছে দিন ?
মানুষগুলো এই শহরে আজ কেমন বিছিন্ন বিছিন্ন দ্বীপের মতোন, স্বার্থের কাছে আর্তের আর্তি কোনো আবেদন আনেনা।
কেউ কাউকে মানেনা__
৩০.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


