মুখোমুখি অনুভবে কত অলঙ্করণ।
শাফিক আফতাব ......................
লেখাপড়া শেষে পত্রিকায় পাতায় চাকরি খুজিঁ
নিয়োগ বিজ্ঞপ্তির শেষে লেখা থাকে__এত বছরের অভিজ্ঞতার অগ্রাধিকার
তোমাকে ভালোবেসে তাই আমি অভিজ্ঞতা সঞ্চয় করলাম__
পরবর্তী ভালোবাসায় হয়তো অগ্রাধিকার পাবো।
কতকিছুই দেখলাম, অভিজ্ঞ হলাম,__তোমাকে ভালোবেসে কষ্ট পেলাম
ভালোবাসার ফুল ফোটাতে গিয়ে কাঁটার আঘাত খেলাম।
একদিন ফুলের মতোন ফুটছিলে, উৎপল ভেবে নেমেছি তোমার ঝিলে,
একদিন মন দিয়েছিলে__পবিত্র এক অনুভবে গহীনে দিয়েছি আসন,
একদিন তুমি আমি সেই বিস্তারিত রাম সাগরের জলে__
মুখোমুখি অনুভবে আমাদের কত অলঙ্করণ।
তোমাকে ভালোবেসে অামি প্রেষণে তুখোর অফিসার হয়েছি আজ,
এইবার ভালোবাসার যে মানবী আসিবে জীবনে আমার __
শুরুতেই তার সাথে ভেঙে যাবে আমার লজ্জার দেরাজ
এইবার কাজে লাগিবে দীর্ঘ অভিজ্ঞতার।
৩০.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


