একদিন কুয়াসায় ভিজে
শাফিক আফতাব.....................
একদিন কুয়াশায় ভিজে দিয়েছিলে উচ্চমাধ্যমিক শরীরের উত্তাপ,
টিনেজ বয়সের শেষপ্রান্তে ছিলে তুমি সেইসময়,
কেউ যদি দেখে নালিশ করে ইউনিয়ন পরিষদে, সেই ভয়
আমরা মানিনি সেইদিন আইন বিধান আর সমাজ, কিতাব।
সবুজফড়িং মন তোমার, খইয়ের মতোন ফুটেছিলো বুকের জোনাকি
লাউডুগি আঙুলের ফাঁক দিয়ে উড়ে গিয়েছিলো পুলকের পাখি
আমার ভেতর ভোগা চেলেছিলো ভুগর্ভস্থ্য রবীশস্যের বীজ
ওদিকে তোমার বুকের আলামত আমি করেছিলাম সিজ।
কুয়াসায় সেইদিন কামনাময় করেছিলো বুভূক্ষুযুবকের মন
বালকের মন ভোলানোর জন্য দেখায়েছিলো প্রাকৃতিক খেলনার লাটিম,
আমার ভেতর কে যেন ছড়া কাটছিলো হাট টি মা টিম টিম __
কত মধুর হয়েছিলো সেই কুয়াসার দিনের অনুক্ষণ।
প্রতিবছর কুয়াসদিন আসে, তুমি আসো না, আসে তোমার প্রেম
কে যেন ভেতরে বলে ওঠে : কোথায় তোমার মেম ?
৩০.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


