অন্যদৃষ্টি
শাফিক আফতাব...........
আমি অজ্ঞ অশিক্ষিত মানুষের ভীড়ে মিশে দেখলাম
আমি আদিবাসি মানুষের সাথে মিশে দেখেলাম
আমি শিক্ষিত মানুষের সান্নিধ্যে দেখলাম
অজ্ঞ মানুষের কুটকৌশল সর্বাধিক কম।
আামি শানিত কলমের খোঁচায় অফসেট পেপার ঘাই দিয়ে দেখলাম
আমি অভিজাত চাইনিজে কাটা চামুচের আঙুলে ভোজন করে দেখলাম
আমি মটির মালসায় ভাত খেয়ে দেখলাম
আমি পোড়া ইটের ঘরে ঘুমে দেখলাম
আমি কাঁচা মাটির ঘরে থেকে দেখলাম
আমি লাঙলের মুঠি ধরে দেখলাম
লাঙলের মুঠিতেই আছে ভেজালহীন শস্যের গান।
আমি গ্রামের কৃষ্ণকলি সখিনারে ভালোবেসে দেখলাম
আমি শহরের দুলারী মৌমিতাকে কাছে পেয়ে দেখলাম
আমি বিজ্ঞদের মিছিলে অধিকার আদায়ের কথা বলতে দেখে দেখলাম
আমি তে-ভাগা আন্দোলনের পটভুমি বিশ্লেষণ করে দেখলাম
সাধারণ নাগরিকের সংগ্রামই স্বার্থহীন, জোড়ালে, প্রতিবাদী।
আমি পেটের দায়ে একজন ছিঁচকে চোর পকেট মারতে দেখলাম
আমি একজন বড় আমলার ফাইল পুটআপের প্রক্রিয়া দেখলাম
মনে হলো, মেধাবীজনই আসলে চোরের ভূমিকায় সিদ্ধহস্ত।
আমি তাই কৃষকের খামার বাড়িতে যাবার পরিকল্পনা করছি।
৩১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


