somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাস নামট শব্দটি অভিধান থেকে বর্জন করেছি

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বাস নামট শব্দটি অভিধান থেকে বর্জন করেছি
শাফিক আফতাব..............

কতজন এখন আপন হতে চায়, কানে কানে ফিসফিস কথা বলে __
হৃদ্যতা বাড়াতে চায়__কুশলতা জিজ্ঞেস করে__আমার শরীরের খোজঁ খবর নেয়,
এমনকি আমার প্রিয়তমা স্ত্রী কেমন আছেন, তাও জিজ্ঞেস করে, আমার প্রিয়পুত্র কথা বলা
শিখেছি কি-না কিংবা বড় হলে জাঁদরেল সাহিত্যিক হবে__এমন সব কথা বলে,
যাতে আমার দেহ গর্বে ফুলে ঢোল হয়__

তবে আমার কোনো অনুভূতি ইদানিং জাগেনা, কেনোনা আমি ভালোবেসে দেখেছি
এই সব মানুষেরে., কাছে ডেকে দেখেছি,__ধবধবে সাদা মুখে দেখেছি ইবলিসের প্রাঞ্জল ভাষা,
পাঞ্জাবীর পকেটে দেখেছি শোষিত মানুষের কান্না, নীলকোর্টের পকেটে দেখেছি ঘুষের কড়কড়া নোট,
লুঙ্গির কোঁচায় দেখেছি গাঁজার পুরিয়া। সাদার্শাটের পকেটে দেখেছি প্যানথার কনডম__

পুত্রপ্রিয়ার কাছে তারা পরিশুদ্ধ মানুষ এক__পরেহেজগার বান্দা,
চোখের তারায় ঈদের চাঁদ, দিলটা তাদের অথই অগাধ__তারা দানখররাত করে, যুবসমাজের অবক্ষয়
ঠেকায়, মাদকাশক্তির নিরাময় কেন্দ্র গড়ে তোলে,
অথচ নিজেই সারারাত ভিজে ভিজে সারা হয় পরকীয়া শর্যার ঝোলে।

কত জন আপন হতে চায় এখন__
আমি দূরত্বে থাকি__কেনো না মানুষগুলো ভূতের মতোন বদলে যায়,__আজকের সত্যমানুষটি
কাল মদের উত্তেজনায় স্প্রে করছে শহরের থাম,
আজকের ন্যায়নিষ্ঠ লোকটি কাল দেখি সে ধর্ষিত নারীর সাথে ধরা পড়েছে স্পটে,
আজকের তুখোর বিজনেসম্যান মানুষটি কাল দেখি কালোাবাজারির দায়ে আটক হয়েছে পুলিশ ফাড়িতেঁ,
আমি যাকে অনেস্ট ভেবে দিয়েছি বাজার ব্যাগ__সেই উধাও হয়েছে__ আপন ভেবে বলছি ঘরের কথা
সেই শত্রুদের বলে আমাকে ফাদেঁ ফেলার প্রক্রিয়া মজবুত করেছে।

তাই 'বিশ্বাস' নামক শব্দটি আমি আমার অভিধান থেকে বর্জন করেছি,
আর 'মানুষ' নামক শব্দটি সবচে ভয়ঙ্কর রূপে সংজ্ঞায়িত করেছি পাদটীকায়............
৩১.১০.২০১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×