কালনিরবধি ভালোবাসা হয়না
শাফিক আফতাব.....................
ভালো বাসতে বাসতে ফতুর হয়ে যাই__তবু স্বাদ মেটেনা,
কবিতা কবিতা লিখতে বুড়ো হয়ে যাই__তবু কবিতা হয়না,
শুধু মনে হয় এই শেষ কবিতাটি লিখে অবসরে যাবো __
শুধু মনে হয় এইবার তোমাকে ভালোবেসে দুঃখ দেবো __
কবিতা লেখার শেষ হয়না
তোমাকে দুঃখ দেয়াও হয়না।
কবিতার মতোন তুমি আমার প্রকাশের উর্বর শব্দম
কবিতার মতোন তুমি আমার চলার ছন্দ,
কবিতার মতোন তুমি আমার অন্তমিল __
কবিতার মতোন তুমি আমার অথই নীল।
কবিতা লিখতে লিখতে শেষ করে দেই অভিধানের শব্দসকল,
তোমাকে ভালোবাসতে শেষ করে দেই হৃদয়ের কোলাহল,
তবু কালনিরবধি ভালোবাসা হয়না __
আর আমার কবিতা লেখারও শেষ হয়না।
৩১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


