অন্তমিল
শাফিক আফতাব...............
তোমার বুকে মাথা গুজেঁ দেখলাম___এ এক মালদ্বীপ__
পর্যটনের জন্য বেশ নৈসর্গিক এক অনুপম দৃশ্য __
যখন আবার তুমি খুলে দাও মাথার ক্লিপ ;
তখন বেশ অবারিত হয়ে আসে আমার মনোবিশ্ব।
চুলের বিন্যাসে আকাশের মেঘমালা মেলে তার পাখা __
তখন উর্বর আর ভুরভুরে হয়ে আসে তোমার মৃত্তিকামন,
স্রোতস্বতী হয়ে আসে পৃথিবীর নদীদের শাখা __
তারায় তারায় ভরে ওঠে নিঝুমরাত্রি গগন।
শরীরর খোলস খুল খেলে দুজন শিল্পীর নান্দনিক ভাস্কর,
উত্তাপ বিনিময় করে দুটিপ্রাণ স্নান করে আবহমানতার জলে __
দেয়ানেয়া__আর কবিতা গানে জড়িয়ে যাই ছন্দের জালে।
তোমার আমার দেহের সুবাসে রাত্রির বাতাস হয় গাঢ়নীল
নদীরা চলে আপন ছন্দে__ দেখে আমাদের অন্তমিল।
৩১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


