যাদুধন
শাফিক আফতাব............
বউকে তালাক দেয়া আর ভিক্ষাবৃত্তি নাকি সবচে নিকৃষ্টতম কাজ
তবে যে মানুষগুলো ঘুষ খায়, না বলে কোষাগার থেকে পকেট ভরায়
কিংব কলাকৌশল করে ভাউচারে লেখে তিন এর জায়গার তেরো
তারা কি ভিক্ষুকের চেয়ে খারাপ নয় আরো।
তাহলে ওগুলো মানুষ কোটপড়া ফকির, চোরের চেয়ে অধম
শিক্ষার নামে কলঙ্ক ঐ মানবসন্তান
কায়িমশ্রমহীন উপার্জন, মেধাহীন আয় অবশ্যই করতে হবে বর্জন।
তবু কাজের নামে কিংবা কাজ করে দেবার নামে
নীল খামে
নেয় হালের বলদ আর পৈত্তিক সম্পত্তি বিক্রির টাকা ঐ সব ভদ্রমানবসন্তান
গালে চিটচিটে তেল, চোখে দামি চশমা, কালো কোট, টাইয়ের নিপুণ বাঁধন
অনুসন্ধান করুন, আজকের সচ্ছল শিক্ষিতজন
কতজন সৎ হালাল রুজিতে যাপন করেন জীবন
দেখবেন দালালের ভূমিকায় অবতীর্ণ আমাদের শিক্ষিত যাদুধন।
৩১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


