মানুষ ভাবে
শাফিক আফতাব.............
কেউ কোনোদিন ভালো বলেছে বলে মনে পড়ে না ___তবে খারাপ বলে বলেছে
হরহামশা জানি।
যদি মানুষের প্রশংসায় পঞ্চমুখ হই__বিপদ ;
যদি কোনো কথা না বলি __ তাহলে ধরে নেয় মোনাফেক কিংবা গুপ্তচর,
যদি প্রকৃত সত্য বলি __মানুষ ভাবে বেশ কট্টরপন্থি,
যদি ভালোবাসতে চাই__তবে বলে রেশম কিটের মতোন নাকি আমালর লালাগ্রন্থি,
যদি নির্জনে থাকি__তবে সমাজবিমুখ,
যদি রাজপথে হাঁটিঁ, দেশের কথা বলি, মানুষ বলে বাচাল,
যদি কবিতা লিখে জীবন কাটাই, __মানুষ ভাবে ব্যর্থপ্রেমিক এবং নিরীহগরীব,
যদি দামি কাপড় পড়ি__তবে মানুষ ভাবে আয়ের উৎসকোথায় ?
যদি প্রান্তিক সাজি__তবে মানুষ ভাবে থো থো মেধার বহর, এই দেখ মিসকিনচেহারা।
আমি তবে কোথায় যাই __মালদ্বীপে না দার্জিলিং
না আফ্রিকার জঙ্গলে__নেপচুনে না মঙ্গলে..........?
৩১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


