দুষিত মানুষের জন্য প্রার্থনা
শাফিক আফতাব...................
নিরীহজীবের মতোন পড়ে থাকি__পড়ে থাকি অবসর প্রাপ্ত সরকারি চাকুরের
বৃদ্ধভাবনার মতোন__উর্বর ভালোবাসাগুলো উবেঁ গেছে দুষিত জ্বলীয় বাতাসে
ভালোবাসাহীন পড়ে থাকি, যন্ত্রণার, যাতনার কত ঘূণেপোকা পড়ে আছে পিরাণের
ভিতর। মনের গভীরে কত ব্যথা __আহা ! শেষ হয়ে গেলাম ক্ষয় কাশে।
পারতপক্ষে কাকো নিয়ে সমালোচনা করিনা__কিংবা কোন সতী মায়ের সৎপুত্র
কাকে ধর্ষণ করে কত বছর জেল খাটলো__কিংবা কার পাকা ধানে কে দিয়েছ মই
কে কার ঘরে ঢুকে খেয়েছে পরকীয়া প্রিয়ার সুবাসিত মুত্র :
এসবের আমি কিছুই জানিনা__জেনেও বলিনা__আমি আমার মতোন যুৎসই
থাকি__আমি কাউকে চাকরি দেবার নামে গ্রহণ করিনা টাকা
প্রতারণরা মাধ্যমে আত্মসাত করে__উধাও হয়ে যাইনা পুলিশের গ্রেপ্তারের ভয়ে __
আমি কারো সুন্দরী বউয়ের সাথে করিনা ফোনালাপ__ কারো টাকু মাথায় দেইনা টোকা,
মানুষগুলো তবু আমার পিছু নিয়ে__তাড়া করে__হিংসা করে আমার বিজয়ে।
তাই আমি প্রতিদিন প্রার্থনা করি, প্রভূকে বলি, প্রভূ, এই দুষিত মানুষের প্রজনন,
তুমি পবিত্র করে দাও__সত্য সুন্দর হয়ে উঠুক তাহাদের দেহ, ভাবনা আর মনন।
০১.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


