মানব
শাফিক আফতাব...............
খাবার আগে কেউ ভাবছে না, কার খাচ্ছে, কী খাচ্ছে ?
কার বাহনে যাচ্ছে,
আমলার না গামলার শ্বশুরের না মশুরের, অন্যের কুলোয় ধান ঝাঁড়ছে
প্রেমের আগে ভাবছে না, মেয়েটি মুছির না মেথরের
জেলের না ছুঁতরের, হরণ শেষে স্মরণ করছে__এইবার তাহলে মরছে।
শপিংএর সময় ভাবছে না টাকাটা তার নিজের না ঘুষের ?
যৌতুকের, না শ্রমের, __ তাই সে দরদাম করছনা।
হারাম খাচ্ছে, আরাম পাচ্ছে, ব্যারাম হচ্ছে বয়সের শেষে
জীবনের শেষদিন গুলো যাচ্ছে কষ্টে আর কেশে কেশে...
মানবসন্তান আজব সন্তান পঁটু পাকা আর বিজ্ঞ পণ্ডিত
তাবৎপ্রাণীকূলের শ্রেষ্ঠ মণ্ডিত।
৩১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


