চুন থেকে পান খসলে......
শাফিক আফতাব............
অন্তরঙ্গ মুহূর্তে আমি__তোমার স্বামী,
অথচ অন্য সময় এতটুকু নই দামি__
অন্য সময় বুঝি এতটুকু নেই কদর
অন্য সময় অতিসাধারণ__ পর।
রক্তে থাকে আপনতার বীজ,
হৃদয়ে থাকে প্রদাহের অনুবীজ,
মনে থাকে মন মানুষের ঘর __
চেতনায় থাকে যুগযুগান্তের সর।
তোমার সাথে আমার তাই ছিঁড়ছে সুঁতোর তার
লাল পিঁপড়ে চিনির রস খেলে গেলে কে কাহার ?
ভালোবেসে আমরা গড়িয়াছি কুঁড়েঘর
আমি এখন কেউ নই__অনেক সময়ের পর।
রক্তে থাকে চেতনার দানা, কালান্তরে দেয় অঙ্কুর__
হৃদয়ে থাকে ভালোবাসার উত্তাপ__
পান থেকে চুন খসলে আহা ! ভেঙে চুরচুর।
০১.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


