তোামার সুবাসে মন আমার ম ম করতে থাকে।
শাফিক আফতাব.............
তোমার কাছে গেলে আমি অভিয়োজিত হই__তুমিময় হয়ে উঠি
মাছের বাজারের গেলে কিছু সময় পর মাছের গন্ধ আর নাকে লাগনা যেমন__
কিংবা নাটকের সাজঘরে গেলে যেমন নিজেই সুবাসে সুবাসময় হই,
কিংবা পুস্পালয়ে গেলে যেনম আপন বস্ত্রবসন ফুলেল হয়ে যায়__
কিংবা ঈদগাহে গেলে যেমন আতরের ঘ্রাণে মৌ মৌ করে সফেদ পাঞ্জাবী,
__অমন তোমার কাছে গেলে আমি __ তোমার সত্তার সাথে মিশে যাই,
তোমার সকল সুবাস আমাকে অবারিত আর একাকার করে দেয়।
যখন তোমার শাড়ির আঁচল ছুঁই
অমনি মনে হলো __ভোরের প্রথম গোলাপ ফুটলো
যখন তোমার হাতে হাত রাখলাম__অমনি ঝর্ণার প্রবাহন শুরু হলো
তোমার চোখে চোখ রাখলাম__ওমা, দেখি গুচ্ছ গুচ্ছ নীল ফড়িং বেরু্চ্ছে চোখের থেকে
তোমার এলোবিন্যাসচুল ছুঁইলাম__দেখি আমার দেহের সকল লোম লকলকে দুর্বা হয়ে গেছে,
নুয়ে পড়া শরীর আমার জেগে গেছে__শীতের প্রথম প্রভাতের সাদারোদে,
তুমি পাশে এলে কিংবা আমি পাশে গেলে তোমার __
ব্যাপণিত হই আমি, তোামার ছড়ানো সুবাসে মন আমার ম ম করতে থাকে।
আমি ফুল ভেবে তোমাকে শুঁকি__অমনি উঁকি দিয়ে দেখে, এক নীলপরী,
আমি লজ্জা পেতে থাকি।................
০১.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


