নির্জনবাস
শাফিক আফতাব.................
আমি এখন একা একা থাকি__সংশ্রবে যাইনা,
এমনকি দীর্ঘ জার্নিতে পাশের সিটে যে ভদ্রলোক থাকেন, তার সাথেও আমি
পারতপক্ষে কোনো কথা বলিনা,
পরিচিতজন কাছে এলে আমি না চেনার ভাণ করি,
অানমনে গুনগুন গান করি__পাশ কেটে যায় যাতে,
লোকলয়ে তেমন মিশিনা, চায়ের স্টলে মানুষ হট্র করে রাজনীতি করে,
দেশ ও দশের কথা বলে, আড্ডায় কতজন পণ্ডিত হয়, আমি শুধু শুনে
যাই, বলার আমার কোনো কথা থাকেনা।
গণমাধ্যমের যুগে মানুষগুলো তুখোর রাজনীতিবিদ
বাড়িতে বউয়ের পড়নে শাড়ি নেই, দুবেলা খাবার ভাত নেই
সহজেই দেখা যায় বউয়ের শরীরের নগ্ন পেঁপের গাছ,
আপনবাড়ির চারপাশ জঙ্গলে ছেয়ে গেছে, হাড়িতে নেই ভাত, বাচ্চার স্কুল খরচ
অথচ নিজে সিগারেট ফুঁকছে স্টলের বেঞ্চিতে, পরোটার সাথে খাচ্ছে যুবতী মুরগীর ডিম
রাজনীতিবিদগণ তাদের ব্যবহার করছে মিছিলের সরঞ্জাম হিসেবে।
অনেক দেখেছি আমি__
মানুষগুলো কত আপন হতে আসে,
আমাকে বড় অফিসার বানাতে আসে, বড় চাকরি দিতে আসে
ঢাকা শহরের বিশাল বাড়ির মালিক করতে আসে, নামকরা নেতা বানাতে আসে
আবার কেউ আমাকে কোটে টাকার দ্বিতীয় পক্ষের বউ দিতে আসে,
বিদেশে বড় চাকরি দিতে আসে,__আমি কিছুই হতে চাইনা
আমি কিছু্ই বলিনা__
ওদের দুচোখে তাকিয়ে দেখি, বলি, হায়রে মানব সন্তান, কত রঙ্গ জানো,....
০২.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


