সায়ার নিচে বাস করে নীল প্রজাপতি
শাফিক আফতাব
তুমি সুতি কাপড়ের কাপে রাখো পুলকের তরল
স্পর্শে মনে হয় যেন মুঠো মুঠো তৃষ্ণার জল
জলের গভীর থেকে আসে সুবাসের বিন্দু বিন্দু ফোটা
গরম হয়ে আসে আগুণভর্তি কৌটা।
সায়ার নিচে বাস করে নীল প্রজাপতি
বৃক্ষের ছায়ায় বাতাসের বাড়ে কামরতি
সে দোলায়ে যায় বুকের লোম
মনে করে দিয়ে প্রেমের মৌসুম
রঙিন গামছায় ঢেকে রাখো হাওয়ার মিঠাই
ঢাকলা খুললে আসবে কুকুরের পাল
নির্জনে খুলে খাবো পাই টু পাই
ভালোবাসার আজ দেশে বড়ই বেশি অভাব।
ভালোবাসো কাছে আসো, খুলে ধরো দ্বার
আবহমান নদীর জলে দেবো দীর্ঘ সাঁতার
০১.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


