চেতনালোক
শাফিক আফতাব.............
কাঁচাপাকা ধানে ভরে গেছে ক্ষেত__নদীর জল থির পড়ে আছে,
আসন্ন শীতের হিমে ফুরফুর অনুভব জাগে চেতনার লেকে __
হৃদয়ের পটে অচেনা এক ফুলেল বিকেলের দৃশ্য ভাসে
আহা ! দেখো অজস্র সাদাবকের দীর্ঘ সারি আকাশের বাঁকে।
মাসিকের তেরতম দিন আজ মাসুদের মায়ের __
ভীষণ কচলে সে ধুয়ে দেবে আজ তাহার সুঠাম শরীর,
তৃতীয় সন্তান পুত্রের জন্য সে হবে আজ মাসুদের বাবাতে নিবিড়,
আজকের দিনের ছবি দেখে আমরা পেয়ে গেছি টের।
মেঘের মতো ভেজা গোল সুঠাম দেহ তার,
পরিপূর্ণ খায়েসে খাবে সে আজ মাসুদের বাবার দেহের উত্তাপ
তৃষ্ণার তোরে সে আজ গিলে খাবে পুরো কফির কাপ
সে আজ হালকা করে দেবে দেহের কামের ভার।
হেমন্ত চলছে, শীতের আসন্ন দিনে হৃদয়ের গভীরে আহা একি অনুভব
মাসুদের মা বাবা আজ চেতনালোক থেকে উঠে আসা মানবী মানব।
মুন্সিগঞ্জ,
বাংলাদেশ
০২.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


