নটীপুত্রের প্রতি
শাফিক আফতাব..............
আমি হেরে গেছি__শোচনীয় পরাজয় হয়েছে আমার __
নটীপুত্রগণ আমাকে নাস্তানাবুদ করে দিয়েছে ;
জ্বালিয়ে দিয়েছে আমার মন আর শস্যের খামার,
আমার সবকিছু ছারখার আর চুরমার করে দিয়েছে।
আমি যেখানে মানবতাকে সম্বল করেছিলাম __
তারা করেছিল ইবলিসের সকল সূত্র প্রয়োগ ;
আমি যেখানে চোখের জল দেখে কেঁদেছিলাম __
তাদের ছিলো না সেখানে এতটুকু শোক।
শয়তানের পয়দা কখনো মানেনা পরাজয়,
মরণের কাছে শুধু তারা মানে হার ;
নপুংশক আর বিকলাঙ্গ কখনো যদি হয়
তার আগে কারো কিছু নেই তাদের করার।
নটীপুত্রের জন্য তাই অপেক্ষায় আছি, কখন তার মরণ
কাফনের আগে দাবী করে বসবো আমার নিয়েছিলো যে পণ।
০৩.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


