কবিতা ভাত দেবে না জানি
শাফিক আফতাব.............
কবিতা ভাত দেবেনা জানি__কবিতা ভাত খায়
অকর্ম লোকের মতোন কবিতা মিহি আর চিকন চালের ভাত খায়
আদুরে ছেলের জন্য বাবার সে কী যে হাড় ভাঙা খাঁটুনি __চিকন আর আতপ চালের জন্য
বৈষয়িক চিন্তা বাদ দিয়ে কবিতাপুত্রের জন্য কত অধ্যয়ন করতে হয় কবিতার বাবাকে
কত সাধনার পরে জোটে কবিতা খাদ্য।
কবিতা সেই বোধের খাদ্য খেয়ে কেমন পেলব আর প্রানবন্ত হয়ে উঠে
কবিতার বাবার অন্য সব কাজ ধূলোয় মিশে যায়__
তবু কবিতা বলে কথা, কবিতাবাবা কবিতার জন্য জীবনের সব বাদ দিয়ে
ইতিহাস ঐতিহ্যের জলোধীতে অবগাহন করে,
কত সাতঁরাবার পর পায়__রঙিন রঙিন মাছ__সেই মাছের নৃত্য দেখে
কবিতার বাবা তার অনাহার জীবনের কথা ভুলে যায়।
কবিতা ভাত দেবে না জানি__জানি, নেশাখোর পুত্রের বাবা আমি, তবু
কবিতা নিয়ে বেঁচে আছি
কবিতার ভাবনা ছাড়া একদিন কেনো__একটি মুহূর্ত যায় না আমার
কবিতা, তুই থাক আমর কুড়েঁঘরে
আমি চাইনা আলীশান ফ্লাট__তুই আমার জীর্ণ জীবনে বাঁচার আনন্দ হয়ে থাক।
৩.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


