উপভোগ
শাফিক আফতাব..................
দেহ ফুটো হয়ে পড়ে যেতে চায় কামনার লতা __
তোমার ভেতরে কতদিন আটক আছে পুলকের দানা,
আজ রাতে প্রেয়সী আমার হয়ে উঠবে গীতিকবিতা __
আর রাতে নন্দিনী আমার হবে__আমি যৌনসেনা।
প্রেয়সীর ঠোটেঁ ভাসে কেমন পিচলানো নরম আদিম রস __
দেহ ঘিরে নিপুণ বুনন আর নুয়ে পড়া সৌন্দর্য়ের ভার,
উরুর সরু ঢালুতে পা ডুবে চলি আমি রঙিন সারোস __
ডুবে ডুবে সবটুকু যাই, নারী বলে তোমার আছে আর ?
নরম রেইনকোট পড়ে নেমে যাই আদিম কুয়োর গভীর __
ডুবে যেতে যেতে আজ রাতে নারী তুমি চাষযোগ্য ভূমি,
বৃষ্টি হবে বলে বাতাস বইছে,__মৌসুমী __
নারীর সাথে আজ রাতে আমি বাঁধিয়াছি চিরায়ত নীড়।
ভোগে নয়__আজ রাতে, উপভোগে রচি প্রেম পদাবলি __
কামে নয়__কামনায জ্বলে, আহা ! নীল লাল দীপাবলি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


