তিনি
শাফিক আফতাব.............
তিনি খুব চতুর লোক__খেয়েছেন পরের, অনেকের __
অবৈধ হাতে অপরের ক্ষেতে দিয়েছেন কীটের কামড়,
ঘুষ, ফাও, দালালি আর মাল ভেঙে চোরের __
এই শহরের ভিতর করেছেন আলীশান বাড়ি আর ঘর।
তিনি বিশ্বপ্রেমিক, অগণন নারীকে তিনি করেছেন ভোগ,
সেই গর্বে রাত্রিদিন মুখ দেখে আর গর্বে বুক ফুলে হাটেঁ __
সারারাত্রি তিনি বাহিরে কাটান, গ্যারেজে, অবৈধ ঘাটে,
যখন ফেরেন ঘরে__তখন ঘরে ঘরে ডেকে উঠছে মোরগ।
তাকে আমরা চিনি, বেশ স্মার্ট উচ্চ শিক্ষিত তিনি,
ঘুষ আর নারীর দেহ পৃথিবীর সবচে সুন্দরতম জিনিস,
তার কাছে। অর্ধ্বনগ্ন নারীকে নাচান জলসা ঘরে রিনিঝিনি
তিনি মান্যবর আমাদের__নগ্ন হাতে করান দেহ পালিশ।
কনডম ফুটো হয়ে একদিন মনু ঢুকে ভিতরে,
সখিনার পেট ফুলে ঢোল, মামলায় তিনি__লাল কারাগারে।
০৩.১১.২০১৩
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


