টীকা : প্রেম : কাম
শাফিক আফতাব................
তুমি যে কেনো বুঝো না, প্রেম বলে কিছু নেই, সবই কামের চেতনা,
এই চেতনার প্রকাশই প্রেম, আর তাকে প্রেম বলে ভুল করো তোমরা__
দেখোনা ফুল যদি না ফোটে, গন্ধ যদি না বিলায়, বসে কী ভোমরা ?
প্রেম বলে কিছু নেই, সবই কাম__কামহীন দেহ, জীর্ণ অথর্ব, কানা।
দেহে যদি না থাকে প্রাণের সঞ্চার, তাতো মৃত__এবং জড়ো,
প্রাণহীন পুরুষের শিশ্ন, নারীর স্তন, আর অন্য অঙ্গাবলি __
কাজে কি আসে কোনো__স্পন্দন হয় কি ?__ধরো,
দুটো দেহ পাশাপাশি করছে অবিরাম কোলাকুলি।
কামের মার্জিত আর শৈল্পীকরূপ প্রেম__প্রেমের আলাদা কোনো
শরীর নেই__কামকে নান্দনিক রূপ দিলে সে প্রেম প্রেম বলে
চিৎকার করে__আর পৃথিবীর কবিকূল মানুষের মন চমকানো
কথা বলে, গান গেয়ে, মানুষেরে ফেলায়ে যায় ভ্রমের জলে।
উত্তাপে কামকে পোড়াই__প্রদাহে, গলনে জন্ম হয় প্রেমের __
কামে তবু জন্মে প্রজন্ম__প্রেমে নয়__ জানা থাক সকলের।
০৩.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


