বাঙালি ভালোবাসা
শাফিক আফতাব...........
টাকা নেই তাতে কী হয়েছে__এবং বাড়ি গাড়ি,
মাঠে__কারখানায় কাজ করতে পারবো না ?__শুধু বলো__ভালোবাসো নি কাউকে তুমি
কিংবা কেউ তোমাকে । তুমি অনাঘ্রাত ফুল এক__তাতেই আমি পাড়ি
দেবো জীবনে তুমুল ঘরস্রোতা নদী। তাতেই কেটে দেবো দুঃখের দীঘল রজনী।
যখন মনে হয়__তুমি এইমাত্র কেনো ফ্রেস পিয়র ওয়াটার
ফ্রিজের থেকে বের হয়ে আসা__ইনটেক এক ভোজ্য আমার
যখন মনে হয়__তোমাকে পায়নি কেউ আর, এই শরীরে কারো লাগেনি হাত
কারো কাছে নেওনি এতটুকু উত্তাপ ধার__কিংবা কেউ তোমার গহনে কাটাইনি রাত,
তখন আমি বিশাল এক যোদ্ধা হই__আমার রক্তে শিরায় চেতনায় এক ধীরোদাত্ত পুরুষ
গর্জন করে ওঠে__তোমাকে ভালোবাসবে বলে__দেহের গভীর থেকে ঢেলে দেয় জুস
তথন আমি হই পৃথিবীর সেরাসুখী মানুষ এক__আমি হই পৃথিবীর শ্রেষ্ঠতম এক প্রেমিক
আর পৃথিবীতে যা আছে সব মিথ্যে, কদর্য__সত্য শুধু তুমি আমি__আর সব অলীক।
তোমাকে ভালোবাসতে গেলে প্রায়শ মনে হয়__এইখানে এসেছে কোনো আগুন্তক ?
যাকে তুমি মন দিয়েছিলে__, এই ভ্রান্ত ভাবনায় ভালোবাসা আমার পানসে হয়, আমি নপুংশক।
০৪.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


