ভুলের ফুলে আমায় তুমি ঋদ্ধ করো
আমার আছে দুটো কান্নার চোখ
আর আছে কিছু ছন্দশ্লোক
আর আছে তোমার একটি হাতের মধুর স্মৃতি
আর আছে কিছু দুঃখঁগাথা ও প্রতীতী।
আমায় তুমি দুঃখ দিলে কষ্ট পাবে
আর দিওনা লক্ষ্মীসোনা একটু তবে
তুমি আমায় দিতেই পারো একটি ফুল
হোক না তাহা ভ্রান্ত অলিক মনের ভুল
ভুলের ফুলে আমায় তুমি ঋদ্ধ করো
আমায় তুমি ভালোবাসা ঋদ্ধ করো।
০৬.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


