একটা মচমচা কবিতার দরকার আজ সকালে,
.............................................
একটা মচমচা কবিতার দরকার আজ সকালে,
প্রতিটি শব্দ থেকে বেরুবে আতপ ভাতের ঘ্রাণ,
অথবা জ্বলছে কবিতার ঘরে ঘ্রাণময় লোবান__
একটা কবিতার দরকার ঝরঝর আর টলটলে।
একটি কবিতার দরকার আজ আমার
কবিতাটি উপহার দেবো নন্দিনী নারীকে
কবিতার ঘ্রাণে ভরে যেন মনটি প্রিয়ার
কামনায় যেন তাকে আনে ডেকে।
কবিতার প্রতিটি শব্দ হবে নিত্যনতুন রসালো,
ছন্দ, অলঙ্কারে, উপমায় যেন এক অপরূপ নারী__
কিশোরী যেমন পড়ে প্রথম শাড়ি__
অমন বসনে, সৌন্দর্যে, কারুকাজে, এলোমেলো।
একটি কবিতার দরকার আজ ভীষণ ভীষণ
আমার প্রিয়ার আনবে ডেকে মধুর লগন।
০৭.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


