খুনসুঁটি
শাফিক আফতাব.................
তুমি একটি গোলাপ দিলে আমাকে__
অমনি প্রলাপ শুরু হলো__
সাবলীল সংলাপে কে আমাকে ভরালো ?
তুমি গোলাপ দিলে আমি ভরিয়ে যাই
তুমি চোখে চোখ রাখলে দৃষ্টি পাই
তুমি পাাশে থাকলে মৃদছন্দা নদী হয় হৃদয়
আমি হই পৃথিবীর সবচে ক্ষমতাধর রাজার তনয়।
আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম
বৈজ্ঞানিক দৃৃষ্টিভঙ্গিতে আমি তোমাকে ব্যবচ্ছেদ করি
এবং খুব করে অনুভব নিয়ে থাকি__তুমি কাছে আসার পর
আমার অনুভূতি কেমন হয়
অনেকবার দেখেছি__তুমি আসলে অমনি অজস্র নীল ফড়িং কিংবা
অজস্র সাদাবক আকাশে শাঁই শাঁই উড়ছে
নদীগুলো বেগে চলছে
আমার হাত তোমার চোখে চুলে কপোলে যাবার জন্য উৎগ্রীব হচ্ছে।
এবং অজস্র ভালোলাগা আমাকে মোহন করে তুলছে,
আমি আমার থেকে বের হয়েছি এবং অন্য এক প্রেমিক আমি তোমার
সাথে খুঁনসুটি খেলছি,
তুমিও ফুটন্ত জলের মতোন টগবগ করে উঠছো।...........
০৭.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


