গলন
শাফিক আফতাব...........
ইদানিং তোমার কথা মনে হলে আমি গলে যাই
রোদে যেমন গলে যায় শীত__
শিশিরজলে যেমন চিকচিক করে শিশুরোদ্দুর
অমন আমিও তোমাকে স্মৃতিরশিশিরে মিলে যাই
আর ডুবুরীর মতোন মুক্তার খোজেঁ তোমার গহীনে ডুবে যাই।
ইদানিং আমার যে কী হলো
তোমার নাম উচ্চারণমাত্র রক্তসংবহনতন্ত্রে তোলপাড় শুরু হয়।
শিরায় শিরায় ঢেউ ওঠে, নির্জন নদীর ছন্দ আসে__কার্তিকের নবান্ন আসে
যখন তুমি আসো__ভাবনার ভেতর
ইদানিং আমি তোমার ভিতর গলে গলে যাই
স্পর্মের সুবাসে প্রেমের ফড়িং বানাই।
০৯.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


