প্রতিটি চিরুনিতে আমার মায়ের হাতের স্পর্শ লেগে আছে
শাফিক আফতাব..................
তোমার কোলে মাথা রাখলে মাকে মনে পড়ে
আমার ছেলেবেলাকার কথা মনে হয়__
মনে হয় সাদা শার্ট__স্কুল ব্যাগ__মর্নিংস্কুল
মনে হয়,
আমার হাফপ্যান্টের পকেটে একটি কানা আধুলির কথা।
এখনও মর্নিং-এ আছে__স্কুল নেই__কলেজ
ছাত্র নয__শিক্ষক
হাফপ্যান্ট নয়__ফুলপ্যান্ট
মা নয়__ তুমি
শুধু রূপান্তর__এতসব রূপান্তরে আমার ভ্রম হয়
কলেজকে স্কুল বলে ভ্রম হয়, ফুল প্যান্টকে হাফ প্যান্ট বলে ভ্রম হয়
তোমাকে মা বল ভ্রম হয়
সবচে বিপাকে পড়ি চিরুনি ধরতে গেলে
__মনে হয় প্রতিটি চিরুনিতে আমার মায়ের হাতের স্পর্শ লেগে আছে
অফিস যাবার বেলা টাইয়ের নটটা বাঁধতে আসলে মনে হয়
অর্ধ্বশিক্ষিত মা তুমি, আমার মা তোমার মুখে ভর করেন।
০৯.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


