সেইসব মানবসকল__দৈববলে__আবার বানর হয়ে গেছে.......
শাফিক আফতাব.................
আমি মোলাকাত করলাম__একটি মনুষ্যহাতে
ওমা, পরক্ষণেই দেখি সেটা প্রতারকের হাত হয়ে গেছে,
আমি আমানত রাখলাম__আমার দুটো আপেল,
দেখি বান্দুরের মতোন কামড়াচ্ছে সেই আল-আমিন ভাই,
আমি বললাম, ভাই দেশের অবস্থা ভালো না
এই কথাটি কাউকে বলবি না,
ওমা দেখি, সেই কথাটিই আগেই রাষ্ট্র হয়ে গেছে
আমি পায়ে হেঁটে যে পরেহেজগারবাবার সন্তানকে বললাম
আমার গোপণ কথা,
ওমা, দেখি, পরমুহূতেই রিলে করেছে এফএম রেডিওতে,
আমি সৎভেবে দীক্ষা নিলাম তার কাছে
ওমা, দেখি তিনি যত্রতত্র স্প্রে করেন ফুটানো জল,
আমি বন্ধু ভেবে তাকে আপন করলাম
দেখি সেটা ইহুদির মতোন পাচার করছে আমার রণকৌশল
যাকে ডালভাতে বড় করলাম
ওমা, দেখি আমার সাথে সে প্রতিয়োগীতায় অবতীর্ণ
এতকাল যাদের আমি বিশ্বাস করে এসেছি
সেইসব মানবসকল__দৈববলে__আবার বানর হয়ে গেছে.......
০৯.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


