দুঃসংবাদগুলো এখন স্বাভাবিক মনে হয়, বরং সুসংবাদগুলোই অস্বাভাবিক।
তোমার দেয়া কষ্টগুলোই আমার কাম্য মনে হয়, ভালোবাসাগুলোই দৈব ;
দিনদুপুরে, পরিশুদ্ধ আলোর বন্যায় যা ভাসে ; সবই মনে হয় অলিক __
সত্য সুন্দরকে ভালোবেসে বেঁচে থাকতে চাই যদিও এই আমি শৈব।
সদ্যফোটার ফুলের অনাঘ্রাত সুবাসের মতোন বড় নির্মলতায় ;
নারীকে ভালোবেসে এই ধরার ধূলোয় নির্মাণ করতে চেয়েছি স্বর্গনীড় ;
তবু কত ছলনা, কত রূপের ললনা, তবু কত বেগানা নারীর ভীড় ;
আমার স্বপ্নরা বাস্তবের কাছাকাছি আসেনা, শুধু ঘুরপাক খায় গীতিকবিতায়।
শুধু অপেক্ষার দেহে গা এলিয়ে ঠায় বসে থাকি সুসংবাদের স্টেশনে
সকাল আটটার ট্রেনে ঝলমলে আলোর ঝলকায় আসবে সুখবরের জার্নাল,
কোথায় সেই আমার আকাঙ্ক্ষার মনোময় মাধুরিকা অরুণিমা সার্নাল ?
এ জীবন এমনই গেলো অপেক্ষায়, প্রতীক্ষায় ; দহনের গনগনে আগুনে।
তুমি কাছে এসে কী দেবে ভালোবাসার বৃষ্টিধৌত এক নতুন প্রভাত !
তা না, তুমি এলে, এই আধুনিকা ডিজিটাল শহরে হয় বিনা মেঘে বজ্রপাত।
১৩.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



