প্রতিদিন সহবাসে আমরা প্রকাশ করি আমাদের ভালোবাসা
অথচ সঙ্গমহীন প্রেমকে পল্লবিত করি রমণের দহনে
পুড়ে পুড়ে যেমন খাটি সোনা হয় গনগনে আগুনে
বসন্ত যেমন ফুলে ফুলে প্রকৃতির সাথে খেলে পাশা।
আমরা দূরত্বে থেকে পরিমাপ করি প্রেমের জ্বরের পারদের পরিমান
আমরা একে অপরকে পরিপূর্ণ বুঝে নিই বিহনের উপবাসে
চৈত্রে যেমন মাঠ প্রান্তর পুড়ে পুড়ে হয়ে যায় খান খান
প্রথম বৃষ্টির স্পর্শে কী সুন্দর ভেজা ঘ্রাণ অপরূপ প্রকাশে।
ভোগকে উপভোগের সম্ভোগ করি, প্রেমকে মুড়িয়ে দেই কামে
শিল্পের এক অনবদ্য অনুভবে তোমাকে করে তুলি বৃষ্টিভেজা ফুল
চোখের তৃষ্ণায় তখন মদির মধুর পুলক প্রতুল
স্বর্গ নামে তখন রাত্রির যামে।
দূরত্বে পরিপূর্ণ রূপ ফুটে ওঠে হে ভালোবাসার মানবী আমার
কোন এক নীল প্রজাপতি বোতাম খুলে ফেলে রঙিন জামার।
১৬.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



