স্বপ্নগুলো গভীর জলে রঙিন মাছ
স্বপ্নগুলো তারাভরা নীলাকাশ।
স্বপ্ন সে না-কি বোধের জলে আলোর বিচ্ছূরণ ?
স্বপ্ন সে না-কি কল্পনার গভীরে অনুগমন?
স্বপ্নের ডানায় ভর করে যাই অনন্তের এক জলসা ঘরে
সেথায় আমার আকাঙঙ্ক্ষারা ডুকরে মরে।
স্বপ্নের হাতে তোমাকে ছানি
তুমিও নাকি ঝরে পড়া কবিতাখানি ?
ছলাকলায় কালের ভেলায় দিন তো গেলো সব
কে জানতো ঘটবে আমার এমন পরাভব ?
স্বপ্নের সঙ্গে ঘর করি না আর
বাস্তবের পাথর ভেঙে জোগাড় করি খাবার।
স্বপ্নের পাখা ভেঙে দেবো এবার যদি আসে
স্বপ্ন আমাকে কেনো ভোলায়__নির্জন পরবাসে ?
০৮.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





