নিরাপদে থাকতে চাই __
তবু জড়িয়ে যাই প্রতারকের ফাঁদে
কাঁকড়াকে দেখে কাক যেমন কাঁদে
ওরা ভেবে নেয় আমরা যেন লাঠাই।
কুকুর হোক, হোক হায়েনার দল
প্রকৃতির ভারসাম্য তো করছে রক্ষা
মেধাবী না হোক আছে তো গায়ে শুকুরের বল
নির্মূল তো হবে যক্ষা।
প্রতারক আর ঘুষখোরের হাঁটার ভঙ্গি দেখে হাসি পায়
হায়রে সতী মায়ের চতুর পুত
মরে গিয়ে হবি তোরা শ্মশানের ভূত__
সালাম করে হে বানরের পা'য়।
হায়রে মানুষ বুদ্ধিজীবী মানুষ প্রযুক্তির মানুষ
খাবার দেবার ছল করে বিড়াল দেখে করো পুষ্ পুষ্ পুষ্।
১০.০৫.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


