somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তার আপনাকে সঠিক ওষুধটি দিচ্ছেন তো? =

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন আমাদের কন্যা গেলো ডাক্তারের কাছে | মহিলা ডাক্তার | অন্যদেশ থেকে ডাক্তারি পাশ করে এদেশে ডাক্তার হয়েছেন | এখানে এঁরা IMG (International Medical Graduate) বলেই পরিচিত | রোগের বিবরণ শুনে ডাক্তার ওষুধ লিখে দিলেন | কন্যা আবার আমাদের অনেকের মতো ডাক্তার ওষুধ লিখে দিলেই চোখ বুজে তা মুখে দিয়ে দেয় না; ওষুধ কেনার আগে গুগল সার্চ দিয়ে দেখে তা ঠিকমতো প্রেসক্রাইভ করা হয়েছে কিনা |

ওষুধটা যথাযথ মনে না হওয়ায় পরদিন আবার ওই একই ডাক্তারের কাছে গেলো সে | জানতে চাইলো, এর চেয়ে আরো উত্তম কোনো ওষুধ দেয়া যায় কিনা যা রোগের লক্ষণের সাথে আরো ঘনিষ্ঠভাবে মিলে যায় | ডাক্তার রোগীর দৃঢতা দেখে ওষুধ কোম্পানিকে ফোন দিয়ে জানতে চাইলেন এ রোগের এ সঠিক ওষুধ কিনা | ওষুধ কোম্পানির কাস্টমার সার্ভিস ওষুধ ঠিক আছে বলে আরেক দফা নিশ্চিত করলেন | ডাক্তার আরো বেশি প্রত্যয় নিয়ে তাঁর লিখে দেয়া ওষুধের পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন; সাথে, মুখে প্রশান্তির হাসি |

কন্যা কিন্তু নাছোড়বান্দা; ওর পয়েন্ট থেকে সরতে নারাজ | গুগল সার্চ করে ওই ড্রাগ (ওষুধ)-এর বিস্তারিত তথ্য ডাক্তারের সামনে বের করে তাঁকে তথ্যগুলো পড়তে বললো | ডাক্তার ইতস্ততঃ করছেন; কারণ, এক রোগীর পেছনে এতটা সময় ব্যয় করলে তাঁর আয় কম হবে | এখানে ওয়াক-ইন ক্লিনিকে কামাই বাড়ানোর জন্য অনেক ডাক্তার খুব তাড়াহুড়ো করেন, বলাই বাহুল্য |

ডাক্তারের খামখেয়ালি ভাব দেখে একসময় আমাদের কন্যা নিজের পরিচয় দিলো ডাক্তারের কাছে | বললো, আলবার্টা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সেও একজন হবু ডাক্তার | মুহূর্তেই ডাক্তারের চেহারায় পরিবর্তন এলো | এবার, গুরুত্বের সাথে পড়লেন ড্রাগটির বিস্তারিত তথ্য | মেনে নিলেন নিজের ভুল | লিখে দিলেন অন্য ওষুধ | তাছাড়া, কন্যার বিদায়ের সময় ক্লিনিকের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে হাত ধরে বিনীত অনুরোধ জানালেন এ বিষয়টি কারো সাথে শেয়ার না করার জন্য |

পরে বাসায় এসে কন্যা আমাদের সাথে বিষয়টি শেয়ার করতেই আমিও আরেকদফা অনুরোধ জানালাম ডাক্তারদের রেগুলেটরি বোর্ড, বা কোথাও যেন এ বিষয়টি সে না জানায় | কারণ আমি জানি, একজন IMG'র পক্ষে এদেশে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হতে কতোখানি কাঠখড় পোড়াতে হয় | এ ধরণের ঘটনা রিপোর্ট হলে ওই ডাক্তারের লাইসেন্স নিয়ে টানাটানি হতে পারে | কারণ, এঁদের অনেকেই দু'তিন বছরের টেম্পোরারি লাইসেন্স নিয়ে এখানে ডাক্তারি শুরু করেন, যা বাতিলযোগ্য |

আমার এ পোস্ট আমাদের দেশ থেকে উন্নত দেশে আসা কোনো ডাক্তার ভাইবোনের নজরে এলে সহকর্মী/বন্ধুদের সাথে শেয়ার করুন | তাঁদের জানিয়ে দিন, ওষুধ কোম্পানির কাস্টমার সার্ভিসের কথায় ডাক্তারের অন্ধ বিশ্বাস একজন রোগীর সর্বনাশের কারণ হতে পারে |

ML Gani @ FaceBook
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×