somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়সে কি যায় আসে? =

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবাহের শুভ কাজটি সম্পন্ন করতে অনেকের কিছুটা দেরি হয়ে যায়, যা হতেই পারে | আমাদের সমাজ ব্যবস্থায় একান্নবতী পরিবারে সমস্যার কি অন্ত আছে? ছোট ভাইবোনদের পড়ালেখা করাতে হবে, উপযুক্ত বোনদের বিয়ে দিতে তবে, বাড়িঘর মেরামত, বা নতুন করে বানাতে হবে, কতো কী? কয়জনেরই বা বাপ্-দাদার জমিদারি বা, ঘুষখোর বাবা থাকে?

তেমনই একজনের কথা বলছি বন্ধুরা | ভদ্রলোক উচ্চশিক্ষিত | তবে, তাঁর শিক্ষা, বা কর্মস্থলের বিশদ বর্ণনা দিলে আপনাদের কেউ কেউ চিনে ফেলবেন বলে সেদিকে আর না যাই | বয়স পয়ঁতাল্লিশ পেরিয়েছে | বিয়ের বয়স হিসেবে একটু ভারী, তবে, খুব দেরি করেছেন তা বলা বোধ হয় অসঙ্গত হবে |

পাত্রীপক্ষ কিভাবে যেন জানতে পেরেছেন আমি তাঁদের (পাত্রপক্ষ) ভালোভাবেই জানি | তাই, ফেইসবুকের ইনবক্সে জানতে চাইলেন পাত্র বিষয়ে | প্রথম দফায় জানতে চাওয়া হলো পাত্র সম্পর্কে আমি কি জানি, মানে, পাত্র কেমন মানুষ, এসব | সন্তোষজনক জবাব পেয়ে এবার পাত্রের বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানতে চাইলেন এ বয়সী একজনের সাথে তাঁর আত্মীয়ার বিয়ে দেয়া আমি যৌক্তিক মনে করি কিনা |

উত্তর দিলাম এভাবে: আপনাদের কন্যা যদি তাঁর কাছাকাছি বয়সের, যেমন ধরুন, সর্বোচ্চ দশ-বারো বছরের ব্যবধান বা তেমন কিছু হয়, তাহলে আমি বলবো ঠিক আছে | এছাড়া, কোনো কারণে এটা যদি কন্যার প্রথম বিয়ে না হয়ে থাকে তাহলে হয়তো আরো খানিকটা ছাড় দেয়া যায় | এর ব্যতিক্রম হলে, বয়সের ব্যবধান বিবেচনায় আমি বলবো এ হবে এক অসম বিয়ে | আরো একটা বিষয় যোগ করেছি আমার উত্তরে | তা হলো, মনের জোর থাকলে পঞ্চাশ বছরেও নতুন সংসার শুরু করার দায়িত্ব নেয়া যায় | কেন বললাম একথা? শুনুন এবার |

বাংলাদেশে পঞ্চাশ পেরুলেই মানুষ মানুষকে বলে পঞ্চাশোর্ধ বৃদ্ধ, বা বৃদ্ধা | আর, যাঁরা সরকারি চাকুরী করেন তাঁরা তো রীতিমতো অবসরে যাবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করে দেন | এ সবই ভুল | দেখছেন না, যে বয়সে আমরা এক পা কবরে চলে গেছে ভাবতে শুরু করে নতুন কোনো দায়িত্ব নিতে ভয় পাই, তারও বিশ বছর পরে, মানে, সত্তুর, একাত্তুর বছর বয়সে হিলারি ক্লিনটন, বা ডোনাল্ড ট্রাম্প কাঁধে নিচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি পরিচালনার গুরুদায়িত্ব | তাই বলি, বয়সে কি যায় আসে? জীবনে কোনো দরকারি কাজ অসম্পন্ন থাকলে বয়সের কথা না ভেবে সেরে ফেলুন শিগগির | জীবন তো একটাই |

ML Gani on FaceBook
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×