somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তিত প্রেক্ষাপটে আমেরিকায় অবস্থানরত দেশি ভাইবোনদের জন্য কিছু পরামর্শ =

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- উঠতি বয়সী ছেলেমেয়েদের উপর নজরদারি বাড়ান, যাতে তারা কোনোপ্রকার ধর্মীয় উগ্রপন্থায় জড়িয়ে না পড়ে | যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটে মুসলিম নামধারী কেউ সন্ত্রাসী কর্মকান্ডে অংশগ্রহণ করলে তার সুযোগ পুরোমাত্রায় নেবে ট্রাম্পপন্থীরা | ফলে, আমেরিকায় নিরীহ মুসলমানদের জীবনযাপন আরো দুরূহ হয়ে উঠতে পারে |

- ধর্মের নামে যে কোনো ধরণের ঘৃণা-বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকুন | নিজ ধর্মের বিধানাবলী পালনের পাশাপাশি অন্য ধর্ম বা কালচারের অনুসারীদের প্রতিও সহনশীলতা বাড়ানোর চর্চা করুন |

- বাড়ি, বা মসজিদ'এর বাইরে নামাজ আদায় বা, ইসলামিক আলাপ-আলোচনা যথাসম্ভব এড়িয়ে চলুন | অন্যথায়, আপনি বা, আপনার সহযোগীরা সফট টার্গেটে পরিণত হতে পারেন |

- কর্মস্থলে অন্য ধর্মের উপর ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় যে কোনো প্রকারের বাকবিতন্ডা এড়িয়ে চলুন | অনেক মুসলমান নিজ জীবনে ইসলামের চর্চা তেমন না করলেও এ ধরনের টক শো বাজিমাত করতে মরিয়া হয়ে উঠেন | তেমন বাকসর্বস্ব বাজে অভ্যাস থাকলে তা পরিহার করার উপযুক্ত সময় এখনই |

- মহিলাদের মাথায় হিজাব পড়ার বিষয়টি তাঁদের ব্যক্তিগত পছন্দের উপর ছেড়ে দিন | ট্রাম্প শাসনামলের বর্তমান পরিস্থিতিতে কেউ নিজেকে রক্ষায় সাময়িকভাবে হিজাব ব্যবহারে অনাগ্রহী হলে বাড়ির পুরুষ সদস্যদের এ বিষয়ে জোরাজুরি করা অনুচিত হবে | যার জীবন তাকে সুরক্ষার পূর্ণ সুযোগ দিন |

- লোক দেখানো টুপি পড়া বা, দাড়ি রাখার অভ্যাস থাকলে তা অব্যাহত রাখবেন কিনা তাও গভীরভাবে ভেবে দেখুন | কারণ, এ বিষয়গুলো আপনাকে হেইট ক্রাইমের সহজ টার্গেটে পরিণত করতে পারে |

- রাস্তাঘাটে চলাফেরার সময় আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন | যেমন, মুসলিম মনে করে আপনাকে আক্রমণ করার জন্য কেউ তেড়ে আসছে অনুমান করলে আগেভাগে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিন, বা, পরিবেশ প্রতিকূল মনে হলে যত দ্রুত সম্ভব উক্ত স্থান ত্যাগ করুন |

- পাবলিক বাস, ট্রানজিট, বা অন্য কোথাও যাত্রা বিরতি বা, অপেক্ষায় থাকাকালীন চোখ বন্ধ করে ঝিমিয়ে নেয়া বা, মাথা নিচু করে পত্রপত্রিকা বা বই পড়ার অভ্যাস সীমিত করে আপনার আশেপাশে ট্রামপন্থী কোনো বর্ণবাদী অবস্থান করছে কিনা সেদিকে তীক্ন দৃষ্টি রাখুন |

- সাথে একটি মোবাইল বা সেলফোন রাখুন, যাতে প্রয়োজনে পুলিশ, বা নিকটজনের সাথে যোগাযোগ করতে পারেন | হেইট ক্রাইম রিপোর্ট করার জন্য পুলিশের কোনো বিশেষ ফোন নম্বর থাকলে তাও সাথে রাখুন |

- নবীজির অসাধারণ চারিত্রিক বৈশিষ্টগুলো, যেমন, সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সাম্য, সৌভ্রাত্য, উদারতা, ক্ষমাশীলতা, ইত্যাদি, নিজের জীবনে চর্চা করে ভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা তুলে ধরার চেষ্টা চালান | এতে ইসলামকে ঘৃণা না করে বরং ইসলাম ধর্ম গ্রহণে এগিয়ে আসবে মানুষ |

- সবশেষে বলবো, মাতৃভূমির প্রতি সম্পর্ক বাড়ান, মানে, একটি বিকল্প আবাসস্থল, বা আনুষাঙ্গিক বিষয়াদির ব্যবস্থা রাখুন, যাতে প্রয়োজনে কিছুদিনের জন্য দেশে ফিরে যাতে চাইলে বেকায়দায় না পড়েন |

সুস্থ থাকুন, নিরাপদ থাকুন বন্ধুরা |

ML Gani on FaceBook
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×