somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ আগষ্ট থেকে সবার হাতে স্মার্টকার্ড !

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী আগষ্ট মাসের ১ তারিখ থেকে
ভোটারদের হাতে ১০ বছরের জন্য
উন্নমানের জাতীয় পরিচয়পত্র বা
স্মার্টকার্ড বিতরনের কার্যক্রম
শুরু হবে। সবার হাতে স্মার্টকার্ড
তুলে দিবে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের
(এনআইডি) ব্রিগেডিয়ার জেনারেল
সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দিন
সাংবাদিকদের জানান, জুলাই মাসের
শেষ দিকে না হলেও আগষ্ট মাসের ১
তারিখ থেকে সবার হাতে স্মার্টকার্ড
তুলে দেওয়া হবে। বর্তমানে চালু
লেমিনেটেড জাতীয় পরিচয় পত্রটি
ফেতর দিয়ে বিনামূল্যে উন্নমানের
স্মার্টকার্ড পাবেন ভোটাররা।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে
প্রাপ্ততথ্যে জানা গেছে,
স্মার্টকার্ডে ৩ অস্তারে ২৫ টির
মতো নিরাপত্তা বৈশিষ্ট্য ও
আন্তার্জাতিক মানদন্ড বজায় রেখ
৮টি বৈশিষ্ট্য নিশ্চিত করা হবে।
জাতীয় পরিচয় পত্রে জালিয়াতি রোধে
নাগরিকদের দেওয়া হবে যন্ত্রে
পাঠযোগ্য স্মার্টকার্ড। বর্তমানে
এক পৃষ্টায় নাম, পিতা ও মাতার নাম,
জন্মতারিখ এবং আইডি নাম্বার এবং
অপর পৃষ্ঠায় ঠিকানা সংবলিত
লেমিনেটিং কার্ড পাচ্ছেন ভোটাররা।
স্মার্টকার্ডে নাগরিকের এসব তথ্যই
থাকবে।
গত বছরের ১৬ই ডিসেম্বর জাতিকে
স্মার্ট এনআইডি কার্ড উপহার
দেওয়ার পরিকল্পনা ছিল নির্বাচন
কমিশনের (নিক)। এ উপলক্ষে গত
বছরের জুন মাসেই নির্বাচন কমিশনের
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের
পক্ষ থেকে এ বিষয়ে এসএমএস,
টিভিস্ক্রল, রোমান ব্যানার, প্রেস
অ্যাড, টিভি অ্যাড, বিলবোর্ড, থিম
সংয়ের খসড়া অনুমোদন করিয়ে নেয়া
হয়েছিল। বিভিন্ন কারণে বিজয় দিবসে
স্মার্টকার্ড দিতে না পারার পর
চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতা
দিবসে স্মার্টকার্ড দেয়ার
পরিকল্পনা চূড়ান্ত করে নির্বাচন
কমিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ওই দিন স্মার্টকার্ডের আনুষ্ঠানিক
উদ্বোধন করবেন বলে এনআইডির
পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে
জানানোও হয়েছিল। কিন্তু ওই দিনও
স্মার্টকার্ড দিতে পারেনি ইসি।
গত ২৬ মার্চ ইসির ঘোষিত তারিখে
স্মার্টকার্ড দিতে না পারা সম্পর্কে
এনআইডির মহাপরিচালক বলেন, ‘তিন
সিটি নির্বাচনের জন্য ঢাকা ও
চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্রের
কার্যক্রম বন্ধ ছিল। ২৯ এপ্রিল
থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।
আগামী ১ আগস্ট থেকে আমরা সবার
হাতে স্মার্ট কার্ড তুলে দিতে পারব।’
১৮ বছরের কম বয়সীদের
স্মার্টকার্ড
স্মার্ট এনআইডি কার্ডের সাথে ১৮
বছরের কম বয়সী নাগরিকদেরকেও
এনআইডি কার্ড কিভাবে দেওয়া যায়
তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে। জাতীয়
পরিচয় নিবন্ধন বিধিমালাতেও ১৮
বছরের কম বয়সী নাগরিকদের যারা
ভোটার হওয়ার যোগ্যনা তাদের
এনআইডি কার্ড দেওয়ার বিধান রাখা
হয়েছে। ১৮ বছরের কম বয়সী
নাগরিকদের এনআইডি কার্ড দেওয়ার
বিষয়ে এনআইডির মহাপরিচালক বলেন্
এনআইডি কার্ড শুধু ভোটাররা পাবেন
তা হতে পারে না। ভোটার হওয়ার
যোগ্যনা এমন অনেকেই এ দেশের
নাগরিক। সে কারনেই ১৬-১৭
বয়সীদের এ পরিচয় পত্র দেওয়া যেতে
পারে।
প্রথম বার ফ্রি
জাতীয় পরিচয়পত্র প্রথম বার
পাওয়া যাবে ফ্রিতে। কিন্তু হারিয়ে
গেলে এই স্মার্টকার্ড টাকা ছাড়া
মিলবেনা। প্রথম বার হারিয়ে অথবা
নষ্ট হলে ২০০ টাকা দ্বিতীয় বারের
জন্য ৩০০ টাকা পরবর্তি যে কোন
সময়ের জন্য ৫০০ টাকা দিতে হবে।
এছাড়া জরুরীি ভিত্তিতে পরিচয় পত্র
পেতে হলে ৩০০ টাকা থেকে ১০০০
টাকা পর্যন্ত লাগবে। আর নবায়ন
করতে হলে ১০০ টাকা করে নির্বাচন
কমিশনকে দিতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×