somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমানের হাস্যকর আবেগ

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক দিন আগের ঘটনা, আমার এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুর কণ্ঠে গাওয়া একটি গান নাকি দেশবরেণ্য কোন শিল্পীর অ্যালবামে যু্ক্ত হতে যাচ্ছে। তো সে এসেছে ঢাকায় আমার কাছে তার গানের অডিশন দেয়ার জন্য। সে আসলে তার সাথে আড্ডা দিলাম, ক্যাম্পাস ঘুরলাম, ঢাকা শহর ঘুরলাম। এরপর যেদিন তার অডিশনের দিন ধার্য হল সেদিন তার সাথে গেলাম সেই বিশাল জমকালো স্টুডিওতে। বসে আছি তো বসে আছি সোফায় বসে আছি দুজন। এর মাঝে কথাবার্তাও টুকটাক হচ্ছে আমাদের মধ্যে। কথায় কথায় চলে আসে অ্যালবামে তার নাম কি দেওয়া হবে। কারণ সারা দেশ সুদ্ধ মানুষ তার এই গান শুনবে। নাম নিয়ে তার ভাষ্য শুনে তো আমার মনে হল, এ আমি কাকে সঙ্গ দিচ্ছি! এ তো যে কোন সময় আমাকে নাস্তিক জ্ঞান করে আল্লাহু আকবর বলে এক মহান কার্য সমাধা করে ফেলতে পারে। মাথাটা একটু পাকিয়ে নিয়ে তার কথা মন দিয়ে শুনলাম। যা শুনলাম তা বিস্তারিত, তার নামটা নাকি মুহম্মদের নামের সাথে মিলে যাচ্ছে তাই তার নামটা পরিবর্তন করে দিতে হবে। শুনলাম সে আরও বলে গেল, গান তো ইসলামে হারাম, সেই হারাম কাজে তো মুহম্মদের নাম ব্যবহার করা ঠিক হবে না। এসব শুনে আমি তার কথা নির্দ্বিধায় সমর্থন করে গেলাম। মনের উসখুসানি দমিয়ে মনে মনে ভাবলাম, এটাই হয়তো ধর্মান্ধতার বীজরূপে কাজ করে। ধীরে ধীরে সেটা তথাকথিত জিহাদের রূপ পরিগ্রহ করে। এখানে বলা প্রয়োজন যে, বন্ধুর যে নামটি সে অ্যালবামে দিয়েছিল সে নামটি তার পূর্বের নামের চেয়ে মুহম্মদ নামের আরও নিকটবর্তী। বন্ধুর বিচার্য যে তার নামটি সেই মুহম্মদের বিশ্বস্ততার (?) জন্য পাড়ার লোকেরা তাকে সম্বোধন করত। কেমন বিশ্বস্ততার নজির তিনি স্থাপন করে গেলেন যে চৌদ্দশত বছর পেরিয়ে সেই নজির চরম বিকৃত ও বরং উল্টো কাজে ব্যবহৃত হচ্ছে।
আবার সমাজে এমন অনেক লোক আছে যারা জীবন ধারণের জন্য খারাপ পথে পা বাড়ায়। কিন্তু তারা তাদের সন্তানদের সেই অর্থের দ্বারা ভরণ পোষণ করেন না। তারা এই বদ্ধমূল ধারণা নিয়ে থাকেন যে, যা ইসলামে হারাম, তা আমার সন্তানদের স্পর্শে যেতে দেব না, তাদের অমঙ্গল হবে এই আশঙ্কায়। আমি মনে করি এই মুর্খতার কোন মানে হয় না। এই মুর্খতার দরুন তারা হয়তো সন্তান বড় করার জন্য এক সিন্দুক পবিত্র অর্থ সঞ্চয় করবেন আর বাকি সবার জন্য অপবিত্র ও খারাপ থেকে অর্জিত অর্থ আরেক সিন্দুকে ভরবেন।
প্রথম প্যারাতে আমার বন্ধু এবং দ্বিতীয় প্যারায় যে ধরনের মানসিকতার মানুষের বর্ণনা দিলাম সে ধরণের মানুষকে যদি বলা হয় তোমার হুজুর তোমাকে বলেছেন, তোমার পাপের প্রায়শ্চিত্য করতে মহল্লার সবচেয়ে গভীর পুকুরে ঠিক রাত বারটায় তোমার গলায় পাঁচটি ইট বেঁধে মরতে হবে। তো নিঃসন্দেহে সে বলবে, হুজুর অত ঠাণ্ডায় আমি মরে যাব!!!!!!!!!
এটার কারণ নির্দেশে বলতে হয়, মুসলমান তার জীবনকে একটি স্বতন্ত্র রূপ দিতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত কেশবচন্দ্র সেনের মত ' আমি পাপী আমি পাপী মানসিক তাড়না ' তাদের মধ্যে এক বিন্দুও কাজ করে না।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×