অনেক সত্য বলতে পারি না বললে হবে অনেক ঝামেলা
বললে হয়ত হবে আমার অপমৃতু্য নতুবা স্হান হবে জেল খানা।
আজ বড় প্রয়োজন বলার, বলতে আমার ভয় হয়
এ রকম সহ্য করে চলি আমি যেহেতু শান্তিতে থাকতে হয়।
কা পুরুষের মত এভাবে বেঁচে আছি আমরা অনেকে
ভয় হয় ভয় পাই তারা যদি আমাদের পিষে।
প্রতিবাদহীন এ জীবন আমার সহ্য আর হয় না
তাই বলছি লিখব আমি বলব আমি রুখে দিয়ে খুলব তোমার জেলখানা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




