somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় মা এর চিকিৎসার জন্য শিশুটি মহা চিন্তায় ! এ পৃথিবীর সেরা প্রেম হল মা ও তাঁর অবুঝ শিশুর প্রেম !

০২ রা মে, ২০১৫ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Gazi_Elias/05-2015/Gazi_Elias_193606018555444bcc1f91b0.47646138_tiny.jpgমায়াবী শিশুটির অনেক মায়াবী স্বীকারোক্তি আমার অফিসের মিনিবাসের সকল সহকর্মীকে অবাক করে ! সে পল্টন থানার সামনে যানজটে দাড়াঁনো আমাদের অফিসগামী মিনিবাসে উঠে পড়ে। উঠেই টাকা চাইল। আমি মনেমনে বললাম আমার অনেক প্রিয়কে পেয়ে গেলাম। টাকা চাওয়ার সাথে সাথে তার অভিব্যাক্তি বুঝার জন্য আমার পকেটে থাকা ১৪০০ টাকা (১০০০ টাকার নোট, ১০০ টাকার নোট সহ বাকী সব ছিল ১০/২০ টাকার নোটের ভাংতি খুচরা নোট) তার হাতে দিয়ে দিলাম এবং বললাম সব নিয়ে যাও। সে সবাইকে অবাক করে দিয়ে বলল এত টাকা দেখলে পুলিশ নাকি ধরবে। কেন সহজেই অনুমান করলাম।( কারণ কিছু নরপিচাশরা নাকি এ সকল শিশুদের ২/১ শত টাকা দিয়ে ককটেল বা বোমা ফোটায়, পত্রিকায় দেখি) বললাম ঠিক আছে ১০০০ টাকার নোটটি নিয়ে যাও ! ইহাতেও সে জবাব দিল ১০০ টাকার নোটও সে নিতে পারবে না। বারবার বলছে পুলিশ দেখলে মারবে এবং ধরে নিয়ে যাবে । সে সর্বোচ্চ ১০ টাকার নোট নিতে পারবে নতুবা ২ বা ৫ টাকা নিবে। আমরা সবাই অবাক বিস্ময়ে শিশুটির কথা শুনছি ! অতঃপর জিজ্ঞাস করলাম মা বাবা কোথায় কি করে? উত্তরে বলল বাবা নাকি সে তার মায়ের পেঠে থাকতে তার আর এক ল্যাংড়া ভাইকে সহ রেখে পালিয়ে যায়। সে কখনো তার বাবাকে দেখেনি ! তার মা বাসায় বাসায় কাজ করে তাদের খাওয়ায়! গত ৩/৪ দিন ধরে তার মা নাকি খুব অসুস্হ চিকিৎসা করার ও ঔষুধ কিনার টাকা নেই। তার অকপটে এ সকল স্বীকারোক্তিমূলক মায়াবী কথাগুলো শুনছিলাম আর আমাদের গাড়ীও চলছিল। পরে আমার পাশে বসিয়ে অনেক আদর করলাম। শেষে তাকে অনেক বুঝিয়ে তার মা 'র ঔষুধ কিনার জন্য ১০০টাকা দিলেও নিতে চাই না বলে পুলিশ মারবে। আমি অনেক বুঝিয়ে টাকাটি তার কাছে রক্ষিত ভাংতি কিছু টাকার সাথে না রেখে তার প্যান্টের পকেটে গুজে দিলাম এবং বললাম তুমি একটি রিক্সা নিয়ে সুজা তোমার মা এর কাছে চলে যাবে ইহাতে সে ১০০ টাকা নিতে রাজী হয়। পরে সে নেমে গেল। গাড়ীর সকল সহকর্মী বলল দেখছেন কি অবস্হা? সবাই বললেন শিশুটি অনেক মায়াবী ! আমার এক সহকর্মী বলল আমি শিশুটির প্রতি যে আদর দেখিয়েছি তা খুবই প্রশংসনীয় এবং তারঁ খুব ভাল লেগেছে।
জানিনা শিশু ও তার মা কেমন আছে? তার মা এর সুস্হতার জন্য অনেক দোয়া করি। এ রকম অনেক অনাথ শিশুর সাথে গভীরভাবে মিশার সুযোগ আমার হয়েছে তাদের সাথে আলাপে আমি বরাবরই দেখেছি মা এর প্রতি তাদের চরম দরদ ও মহা মায়া ! কোন কারণে মা এর বিচ্ছিন্নতা তাদের সর্বনাশ হয়ে যায়, যা তাকে মা এর বুক থেকে রাস্তা ও ফুটপাতে ঘুম পাড়ায়। দুঃখজনক ! দোয়া করবেন সকল শিশুর মা যেন ভাল ও সুস্হ থাকে তাহলে শিশুরাও ভাল এবং নিরাপদ থাকবে। পুনরায় বলছি, আমার অনেক সূক্ষ্ম গবেষনায় আমি সুস্পষ্টতভাবে দেখেছি মা ও শিশুর প্রেম হল এ পৃথিবীর সকল প্রেমের সেরা প্রেম এর কোন দ্বিতীয় আছে বলে আমি মনে করিনা ! এখানে কেউ কারো কাছে কোন কিছু চাই না। উভয়ের শুধু একটাই কাম্য ভাল ও সুস্হ হাসিখুশী জীবন ! আল্লাহ হাফেজ ! সকলেই ভাল থাকুন !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×