ওসামা বিন লাদেন কে ধরার নামে আফগানিস্তানের লক্ষ লক্ষ লোককে ছিন্ন বিচ্ছিন্ন করা হল এখনো সেই আগুন জ্বলছে। সাদ্দাম হোসেনকে হটানোর নামে আগুন জ্বালিয়ে দেয়া হল পুরো ইরাকে যা এখনো ধাউ ধাউ করে জ্বলছে ! আরবে বসন্ত চিরস্হায়ীর কথা তুলে গাদাফী কে ক্ষমতাচ্যুত করে চারখার করা হল লিবিয়াকে ! এখন চলছে সিরিয়ার বাসার আল আসাদকে হঠানোর নামে মুসলিম নিধনযজ্ঞ ( অঞ্চলগুলো মুসলিম অধ্যুসিত বলে বলছি) ! এ সকল স্বৈরশাসকগন কম সময়ের নয়। তাদের প্রত্যকের সাথেই পশ্চিমা বিশ্বের সু সম্পর্ক ছিল। কথা সেটি নয় এই তিন জন স্বৈরশাসক ও আল কায়েদার নায়ককে হটানো বা হত্যার নাম করে কোটি কোটি মুসলিমকে অশান্ত করার পরিনামই হল আজকের ফল ! চরম যন্ত্রনা ও দুঃখের বিষয় হল এ সকল স্বৈরশাসকগনকে হঠানোর জন্য ঐ সকল দেশে বিরোধী জনগোষ্টী তৈয়ার করা হয় অতঃপর তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র ও টাকা পয়সা দিয়ে সব রকমের সাহায্য সহযোগীতা করে গৃহযুদ্ধ বাধিয়ে দেয়া হয় সেই দেশেরই ক্ষমতাসীন সরকারের regular বাহিনীর সাথেে ! পশ্চিমা দেশ সমুহ মূহুর্তেই ঐ সকল নেতাদের হত্যা করার ক্ষমতা রাখলেও তা না করে দীর্ঘ সময় ক্ষেপন করে হত্যা করেছিল লাদেন, সাদ্দাম ও গাদাফীকে ! এরইমধ্যে ঐ সকল দেশের প্রায় প্রতিটি বেসামরিক লোকের হাতে অস্ত্র ও সাহস দিয়ে লেলিয়ে দিয়েছিল যুদ্ধে ! বিনিমিয়ে গৃহযুদ্ধ ! চলছে যুদ্ধ ! নিধন হচ্ছে মুসলিম ! অতঃপর অনেক ধ্বংসস্তুপ ও হত্যাযজ্ঞের পর তাদের স্যাটেলাইট কার্যকর হয়ে লাদেন,সাদ্দাম ও গাদাফীকে ধরে হত্যা করা হয় ! হয়তঃ সেই পরিনতি আসাদেরও হবে ! বিনিময়ে মধ্যপ্রাচ্যের এ বৃহৎ অঞ্চলের দেশ সমুহের প্রতিটি সক্ষম যুবকের হাতে হাতে আজ মরণাস্ত্র ! তাঁরা এক সময় যুদ্ধ করেছে নীজের দেশের বাহিনীর বিরুদ্ধে এখন তাঁরা যুদ্ধ করছে নীজদের মধ্যে। আজ তারা গোত্র ও আদর্শের সংঘাতে লিপ্ত ! প্রতিবেশী সকল রাষ্ট্র আজ হুমকির মুখে ! প্রশ্ন হল আই এস বা অন্যান্য গোষ্টী এত অস্ত্র কোথায় পেল? কে তাদের অস্হির হওয়ার রসদ ও মদদ দিয়েছিল? কি কারনে কোটি কোটি শান্ত নিরীহ লোকের আজ এই অবস্হা ? কেন তারা স্বৈরশাসকগনকে আলটিমেটাম দিয়ে মূহুর্তেই হত্যা না করে দেরীতে হত্যা করেছিল বা করে? কি তাদের উদ্দেশ্য? আমার মনেহয় তাদের উদ্দেশ্য হল অস্ত্র ব্যবসা, সম্পদ দখল এখন বলছি মুসলিম নিধনও মনে হয় তাদের উদ্দেশ্য ! এ বিপদগামী তালেবান, লিবিয়ার বিদ্রোহী গ্রুপ, আইএস ও ফ্রি সিরিয়ান আর্মিকে এ পশ্চিমা বিশ্বই অস্ত্র ও উৎসাহ দিয়েছে। যা আজ তাদেরই শত্রু বা হুমকি হয়ে দাড়িয়েছে ! এরই মধ্যে কোটি কোটি মুসলিম পরিবার আজ গৃহহীন ,দৈনন্দিন খুন রাহাজানিতে লিপ্ত ! কি লাভ হল? কোটি কোটি অসহায় নারী ও শিশু আজ ছিন্ন বিচ্ছিন্ন শুধুমাত্র লাদেন, সাদ্দাম, গাদাফী ও বাসারকে ক্ষমতাচ্যুত করা বা ধরা বা মারার জন্য ! যা শক্তিধর পশ্চিমা রাষ্ট্র নিমিষেই করার ক্ষমতা রাখে অথচ তারা তা না করে সময় ক্ষেপন করে বিভিন্ন অস্ত্রধারী বিদ্রোহী গ্রুপ সৃষ্টি করে পুরা সমগ্র মধ্যপ্রাচ্যকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে অস্ত্র ব্যবসায় করে যাচ্ছে অন্যদিকে কম দামে তেল কিনছে এবং সেই সকল স্বৈর শাসক ও তার দোসরদের নামে বেনামে রক্ষিত সম্পদ জব্দ করছে ! বলা বাহুল্য, যুদ্ধরত পক্ষগুলোর কেউই অস্ত্র উৎপাদন করে না। অস্ত্র উৎপাদন করে পশ্চিমা রাষ্ট্র সমুহ ও বিশ্বের আরও কয়েকটি শক্তিধর রাষ্ট্র ! এ বৃহৎ অস্হির জনগোষ্টীর হাতে যেভাবে অস্ত্র রয়েছে এবং তারা পরিবার পরিজন হারিয়ে যে শংকার মধ্যে প্রতিটি মূহুর্ত কাটাচ্ছে তাদের এই মহা অস্হিরতার জন্য এ বিশ্বকে আরও অনেক চরম মূল্য দিতে হবে বলে আমি মনে করি । একজন অশান্ত অস্হির মানুষ অস্ত্র পেলে যে পরিনতি ঘটাতে পারে এ বিশ্বকেও সে পরিনতি সৃষ্টির জন্য দায় গুনতে হবে ! যার পরিনতি আরও অনেক ভয়াবহ হবে বলে আমার নিকট দৃঢভাবে অনুমিত ! সকল নিরীহ হত্যার বিচারের ফল যারা দায়ী তাদেরকে গুনতেই হবে ! এমনকি সেটি মহান আল্লাহ তরফ হতে প্রাকৃতিকভাবেও হতে পারে !
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



