somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের মূলভাব কি ধর্ম মানি শুধু নীজেকে নিয়ে ব্যস্ত থাকা নয় ?

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুক্ষন আগে (গত রাতে) যাদের সাথে এক দেড় ঘন্টা সময় অতিবাহিত করেছি। সাইকেল চালিয়ে গিয়ে একটু দূর থেকে শিশুগুলোকে নিরবে পর্যবেক্ষন করি অতঃপর আস্তে আস্তে তাদের কাছে ভিড়ি। তারপর তাদের মা বাবা সম্পর্কে জানি আজ এ শিশুগুলোর সাথে তাদের মাকে পেয়েছিলাম। কালো গেঞ্জী পরিহিত তার ছোট ভাইকে জড়িয়ে ধরা জীম নামের মেয়েটির বাবা আগুনে পুড়ে মারা গিয়েছিল তার নীজেরও এক পা ও পেট পুড়ে গিয়েছিল যে কারনে সে এখন আর হাটতে পারে না। দুবোন দুভাই নিয়ে তার মা এখন ফুটপাতেই থাকে। জলপাই কালারের কানটুপি সমেত গেঞ্জী পরিহিত শিশু ও কানটুপি সমেত নীল গেঞ্জী পরিহিত অঞ্জলীর বাবা জেলে তাদের মা তিন বোন কে নিয়ে ফুটপাতে থাকে ! ছবিগুলো দেখলে কিছুটা ধারনা করতে পারবেন এ শীতে তারা কিভাবে কোথায় থাকে এবং কি খায়?

এ সকল শিশুর নিকট গেলে মন চাই নীজের সবকিছু এদের জন্য বিলিয়ে দিয়ে নিঃস্ব বা শূন্য হয়ে যাই ! ধর্ম আমরা মানি কিন্তু সত্যিকারের ধর্মীয় মনোভাব আমাদের মধ্যে দাঁড় করাতে পেরেছি কিনা তা আজ অনেক প্রশ্নবিদ্ধ ? এ সকল শিশু এবং আপনার আশেপাশের এ চিত্র প্রমান করছে আপনি ধর্মের মূলভাব বুঝেন না বা বুঝলেও মানতে নারাজ। ধর্মীয় সঃজ্ঞা আপনি আপনার মত করে বানিয়ে চলছেন ! এ পৃথিবীর কোন ধর্ম বা সত্য নিতী এ সকল চিত্র সমর্থন করে বলে মনে করিনা ! ধর্ম সত্য আবেগের কথা বলে ! ধর্ম শিশু ও অসহায়ের প্রতি মহামায়ার কথা বলে ! নীজেকে নীজে প্রশ্ন করুন পকেট ভর্তি টাকা ও বিল ভরা জমি অর্থাৎ নীজের অনেক সক্ষমতা থাকা সত্ত্বেও কত অসহায় ও এতিম পথশিশুকে এড়িয়ে চলছেন ? কোন্ ধর্মীয় সঃজ্ঞার সন্তুষ্ট মন নিয়ে আমি আপনি এ সকল শিশুকে এ রকম শীতের রাতে ফুটপাতে ঘুমাতে দিয়ে অট্টালিকায় আরামে ঘুমাচ্ছি? তা কোন ধর্ম হতে পারে না ! পরকালের বিচারে কি হবে তা তো এখানেই পরিস্কার ! আর দুনিয়ার চরম অশান্তি ও প্রকৃতির অশান্ত থাবাও এগুলোর সুবিচার না করার জন্যই সংঘটিত হয় বলে আমি দৃঢভাবে বিশ্বাস করি। শীতের সামান্যতম নতুন কাপড়ে শিশুগুলোর খুশী মনের অনূভুতি অনুধাবনে আমি দারুনভাবে উদ্ভেলিত ও আনন্দিত হই ! অনেক শান্তি পাই ! অনেক ভাল থাকার দারুন এক কর্মক্ষেত্র !
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×