রাকিব এখন চার দেয়ালের বাড়ীতে থাকে !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আলহামদুলিল্লাহ ! রাকিব এখন চার দেয়ালের বাড়ীতে থাকে। নয়াপল্টনের এক মেসে তার থাকা খাওয়ার ব্যবস্হা করেছি। গত দুই তিন দিন ধরে সে সেখানে খায়, পড়ে ও ঘুমায় এবং সেখান থেকেই স্কুলে যায় ! তার চেহারার অনেক পরিবর্তন পর্যবেক্ষন করেছি ! তার এ খরচ নির্বাহের স্পন্সর হল আমার বন্ধুবর ভাগিনা মি. শাওন ! শুনেছি সে ইউ এস এ তে বড় চাকুরী করে। শাওন ফেসবুকে আমার লেখা ও post দেখে দারুন উদ্বুদ্ধ প্রায়ই আমাকে বলে মামা আমি রাকিবকে হেল্প করতে চাই। আপনি তার থাকা, খাওয়া ও পড়ার ব্যবস্হা করুন ! মি . শাওনের মধ্যে হেল্প করার এক অস্হির মন আমি দেখেছি এরকম মানসিকতা সকল সামর্থ্যবান সক্ষমদের হলে এ দেশ বা পৃথিবীর কোন শিশুকেই আর পথে বা খোলামাঠে ঘুমাতে হবে বলে আমি মনে করি না ! রাকিবের আর এক বন্ধু শামিমও আমাকে বলেছে স্যার আমার জন্যও কি এ রকম ব্যবস্হা করা যায়? তাকে নিরাশ করিনি বলেছি দেখি কি করা যায় ! গতকাল এক বন্ধুকে বলেছি শামীমের স্পন্সর হওয়ার জন্য ! শামীম ১০০ % এতিম তার মা বাবার কোন খোঁজ তার কাছে নেই। ৩/৪ বছর বয়সে সে তার মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ হারিয়ে যায় সেই থেকে ঢাকা স্টেড়িয়ামের ফুটপাত হল তার ঠিকানা। এক এন জি ও এর সহয়তায় সে এখন ক্লাস ফাইভে পড়ে ! কিন্তু এনজিও তাকে বিকাল ৫টা পর্যন্ত শেল্টার দেয় অতঃপর তাকে স্কুলের পোষাক ছেড়ে চলে যেতে হয় খোলা আকাশের নীচে সেখানেই তাকে রাত কাটাতে হয় !

তাই বলছি, এরাও আমি আপনার শিশুর মত আসুন এগিয়ে যাই ! কি হবে ব্যাংকের ভোল্টে টাকা ও বিলে জমি কিনে জমিয়ে রেখে? আমি আমার নীজ জীবনের অভিজ্ঞতা এবং অনেক সম্পদ জমিয়ে রাখা পরিবার গবেষনা করে বলছি এতে অশান্তি ছাড়া শান্তি হয় না। আপনি নীজেও গবেষনা করলে তা ধরতে পারবেন বলে মনে করি! এটি যৌক্তিকভাবেও সত্য যে আপনি অঢেল সম্পদ জমিয়ে রাখবেন পাশাপাশি এ চিত্র থাকবে তাতে মহান কখনো শান্তি দিতে পারেন না ! আপনার হিংস্র মনের শাস্তি অবধারিত ! হয়তঃ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে তা ভোগ করতে হয়। তাই আসুন সম্পদ জমিয়ে না রেখে মানব কল্যাণে ঝাপিয়ে পড়ি ! ইহাই ধর্ম ! ইহাই শান্তি !
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন